সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করা হবে, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী” — অ্যাড. মো. শাহাদাৎ হোসেন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ বাবুগঞ্জের দুই মাদক কারবারি গ্রেপ্তার শাপলা চত্বরে হত্যাকান্ডের ঘটনায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ

বনভোজনে এসে তিস্তায় ডুবে শিক্ষার্থীর মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০৫:১৪ অপরাহ্ন, শনিবার, ১১ মার্চ ২০২৩ ১৩২ বার পড়া হয়েছে

Exif_JPEG_420

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ গোলাম রাব্বানী ডিমলা লীলফামারী ডিমলা প্রতিনিধি
নীলফামারীর ডিমলায় তিস্তার ডালিয়া ব্যারেজ এলাকায় বনভোজনে এসে গোসলে নেমে নদীতে ডুবে সাগর চন্দ্র (১৬) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুরে এই ঘটনা ঘটে।

সাগর চন্দ্র ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলের প্রয়াগপুর গ্রামের সত্যজিত রায়ের ছেলে। সে উপজেলার নেকমরদ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ১০ম শ্রেণির ছাত্র।

নদীতে ডুবে সাগরের মৃত্যু হওয়ার বিষয়টি নিশ্চিত করেন ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান। তিনি বলেন, ‘শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে ডিমলা থানায় আনা হয়েছে।’

শিক্ষার্থীদের বরাত দিয়ে পুলিশ জানায়, রানীশংকৈল উপজেলার নেকমরদ এলাকার থ্রি স্টার কোচিং সেন্টার থেকে ৬৩ জন শিক্ষার্থী আজ সকালে তিস্তা নদীর ডালিয়া ব্যারেজ এলাকায় বনভোজনে আসে। দুপুরের দিকে ১০ থেকে ১২ জন শিক্ষার্থী নদীতে গোসল করতে নামে। গোসল শেষে বন্ধুরা উঠে এলেও সাগর উঠে আসেনি। বন্ধুরা তাকে খুঁজে না পেয়ে স্থানীয় জেলেদের জানান। জেলেরা বেশ কিছু সময় খোঁজাখুঁজি করে তিস্তা ব্যারাজের ৫২ নম্বর জলকপাটের সামনে পানির নিচে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে। সাগরকে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

থ্রি স্টার কোচিং সেন্টারের শিক্ষক শফিউল্লা সালাফি বলেন, ‘আমাদের একজন শিক্ষার্থী মারা যাওয়ার সংবাদ সঠিক। তার পরিবারের কাছে খবর পাঠানো হয়েছে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বনভোজনে এসে তিস্তায় ডুবে শিক্ষার্থীর মৃত্যু

আপডেট সময় : ০৬:০৫:১৪ অপরাহ্ন, শনিবার, ১১ মার্চ ২০২৩