সংবাদ শিরোনাম ::
বিরামপুরে জমি নিয়ে বিরোধের অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রান্তিক মানুষকে বিনা সুদে গরু দেওয়া হবে মন্ত্রী ডা. জাহিদ হোসেন গোপালগঞ্জে নিষিদ্ধ আ.লীগের লকডাউন ঘিরে উদ্বেগ-উৎকণ্ঠা, নিরাপত্তায় ৫৫ প্লাটুন বিজিবি জীবননগরে মাটিভর্তি লাটাহাম্বারের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু বানারীপাড়ায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার কালকিনিতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, শতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে গ্রামবাসীর বাধা, অভিযান শেষ না করেই ফিরল পুলিশ বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন বাবুগঞ্জের রহমতপুরে ৩ হাজার ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার উজিরপুরে বাস -মোটরবাইক মূখোমূখি সংঘর্ষে বৃদ্ধ নিহত

এইচএসসিতে সবাই ফেল করা ৮ শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫৭:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মার্চ ২০২৩ ১২৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

এ বছর প্রকাশিত এইচএসসি (২০২২) পরীক্ষার ফলাফলে শতভাগ ফেল করা আট শিক্ষাপ্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। আগামী ১০ দিনের মধ্যে লিখিতভাবে বোর্ডকে সবাই ফেল করার কারণ ও ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

বৃহস্পতিবার ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক আবু তালেব মো. মোয়াজ্জেম হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কারণ দর্শানো নোটিশে সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষের উদ্দেশ্যে বলা হয়, ২০২২ সালে এইচএসসি পরীক্ষায় আপনার প্রতিষ্ঠান থেকে কোনো পরীক্ষার্থী পাস করতে পারেনি। তাই আপনার প্রতিষ্ঠানের পাঠদানের অনুমতি কেন বাতিল করা হবে না, তা ব্যাখ্যাসহ আগামী ১০ কর্মদিবসের মধ্যে জানাতে হবে।

কারণ দর্শানোর তালিকায় রয়েছে রাজধানীর সবুজবাগের সেন্ট্রাল আইডিয়াল কলেজ, শাহজাহানপুরের ঢাকা অক্সফোর্ড ইন্টারন্যাশনাল কলেজ, মানিকগঞ্জ সদরে আফরোজা রমজান গার্লস হাইস্কুল অ্যান্ড কলেজ, টাঙ্গাইলের আলেয়া হাইস্কুল অ্যান্ড কলেজ, রাজবাড়ী নূর নেছা কলেজ, গোপালগঞ্জের কাশিয়ানীর রাতৈল কলেজ ও সদরের ডা. দেলোয়ার হোসেন মেমোরিয়াল কলেজ, কিশোরগঞ্জের লেফটেন্যান্ট কর্নেল (অব.) করিম ভুঁইয়া কলেজ।

গত ৮ ফেব্রুয়ারি ২০২২ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে দেখা যায়, সারাদেশে ২০২২ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় ৫০টি শিক্ষাপ্রতিষ্ঠানের একজনও পাস করেনি। এর মধ্যে ঢাকা শিক্ষাবোর্ডের আওতাধীন আটটি প্রতিষ্ঠান রয়েছে। বাকিগুলো নয়টি শিক্ষাবোর্ডের। এসব শিক্ষাপ্রতিষ্ঠানকে পর্যায়ক্রমে শোকজ দেওয়া হবে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

এইচএসসিতে সবাই ফেল করা ৮ শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ

আপডেট সময় : ০৫:৫৭:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মার্চ ২০২৩