সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করা হবে, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী” — অ্যাড. মো. শাহাদাৎ হোসেন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ বাবুগঞ্জের দুই মাদক কারবারি গ্রেপ্তার শাপলা চত্বরে হত্যাকান্ডের ঘটনায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ

বরিশালে ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ ছিল বাঙালির মুক্তির সনদ—-বিএমপি কমিশনার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১৮:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ মার্চ ২০২৩ ৬৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জামাল কাড়াল বরিশাল ব্যুরো প্রধান।

আজ ঐতিহাসিক ৭ মার্চ। এই উপলক্ষে সকাল ১১:০০ টায় জেলা শিল্পকলা একাডেমি বরিশাল অডিটোরিয়ামে জেলা প্রশাসন বরিশাল কর্তৃক আয়োজিত আলােচনা সভা, পুরস্কার বিতরনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে  একথা বলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোঃ সাইফুল ইসলাম, বিপিএম-বার মহোদয়। 
এ সময় তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং  সকল বীর শহীদদের কে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করে বলেন, ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ ছিল বাঙালির মুক্তির সনদ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জাতির উদ্দেশ্যে দেওয়া এই ঐতিহাসিক ভাষণ স্বাধীনতার জন্য সশস্ত্র মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে জাতিকে অনুপ্রাণিত করেছিল। ইতোমধ্যে ইউনেস্কো এই ঐতিহাসিক ভাষণকে বিশ্বের গুরুত্বপূর্ণ প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে। দেশের জন্য বঙ্গবন্ধুর ত্যাগ ও স্বাধীনতার বিভিন্ন ইতিহাস তুলে ধরে তিনি আরো বলেন, আমরা যদি যার যার জায়গা থেকে সঠিকভাবে দেশ পরিচালনা করতে না পারি,  তাহলে বঙ্গবন্ধুর রক্তের সাথে বেঈমানি করা হবে।  আমাদেরকে বঙ্গবন্ধু, দেশ ও দেশের স্বাধীনতার ইতিহাস তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। 
এ সময় আরো উপস্থিত ছিলেন, বিভাগীয় কমিশনার বরিশাল জনাব মোঃ আমিন উল আহসান, জেলা প্রশাসক বরিশাল জনাব মোঃ জাহাঙ্গীর হোসেন, মুক্তিযোদ্ধা বীর বিক্রম (এসপি) অবঃ জনাব মোঃ মাহাবুব উদ্দিন আহম্মেদ, বীর মুক্তিযােদ্ধা কেএসএ মহিউদ্দিন মানিক, বীর প্রতীক সহ বিভিন্ন শ্রেণী পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুশীল সমাজের নেতৃবৃন্দ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালে ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ ছিল বাঙালির মুক্তির সনদ—-বিএমপি কমিশনার

আপডেট সময় : ১০:১৮:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ মার্চ ২০২৩