সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করা হবে, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী” — অ্যাড. মো. শাহাদাৎ হোসেন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ বাবুগঞ্জের দুই মাদক কারবারি গ্রেপ্তার শাপলা চত্বরে হত্যাকান্ডের ঘটনায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ

ফকিরহাটের সেই ইউএনও প্রত্যাহার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২৯:১৭ অপরাহ্ন, সোমবার, ৬ মার্চ ২০২৩ ৭১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফকিরহাটের সেই ইউএনও প্রত্যাহার
বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ০৬ মার্চ ২৩ । ২৩:১৯ | আপডেট: ০৬ মার্চ ২৩ । ২৩:২১

নির্বাহী কর্মকর্তা (উএনও) মো. মনোয়ার হোসেন। ছবি: সমকাল

বাগেরহাটের ফকিরহাট উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যানকে থাপ্পড় মারার ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনোয়ার হোসেনকে প্রত্যাহার করা হয়েছে। পরে তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব রেহেনা আক্তার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপণে এ আদেশ দেওয়া হয়।

সোমবার (৬ মার্চ) রাত ৯টার সময় বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান আদেশের বিষয়টি নিশ্চিত করেন।

আদেশে উল্লেখ করা হয়েছে, ইউএনও মনোয়ার হোসেনকে পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের এপিডি অনুবিভাগে ন্যস্তের নির্দেশ দেওয়া হলো।

এর আগে, ১ মার্চ সকালে উপজেলার কাঁঠালতলা এলাকায় খুলনা-মাওয়া মহাসড়কে ইউএনওর গাড়িতে ধাক্কা লাগার অভিযোগে মোটরসাইকেল আরোহী সাবেক ভাইস চেয়ারম্যান মিজানুর রহমানকে শারীরিকভাবে লাঞ্ছিত এবং গাড়িতে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে। ঘটনাস্থলের কাছাকাছি একটি সিসি ক্যামেরার ভিডিও ফুটেছে বিষয়টি ধরা পড়ে। এতে দেখা যায়, বেলা ১১টা ৩২ মিনিটের দিকে ফকিরহাট থেকে ইউএনওর গাড়িটি ফলতিতার দিকে যাচ্ছিল। এ সময় উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান দেখতে পেয়ে মোটরসাইকেল থামান। ইউএনওর গাড়িতে ধাক্কা লাগার কারণে গাড়িচালক নেমে আসেন এবং তাঁদের মধ্যে কিছু কথা হয়।একপর্যায়ে ইউএনওর গাড়ি থেকে আনসারের পোশাক পরা এক ব্যক্তি মিজানুরকে টেনে নিয়ে গাড়িতে তুলতে চেষ্টা করেন। এ সময় গাড়িতে উঠতে না চাওয়া ওই সাবেক জনপ্রতিনিধিকে ইউএনও এসে দুটি থাপ্পড় দেন। এরপরই দরজা লাগিয়ে গাড়িটি আবারও সামনের দিকে চলে যায়।

এই ঘটনার পর থেকেই ওই ইউএনও’র বিরুদ্ধে বিভিন্ন সময়ের নানান অভিযোগ দিতে থাকেন স্থানীয়রা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ফকিরহাটের সেই ইউএনও প্রত্যাহার

আপডেট সময় : ০৫:২৯:১৭ অপরাহ্ন, সোমবার, ৬ মার্চ ২০২৩