সংবাদ শিরোনাম ::
ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় নিহত ১আহত ১
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৮:৪৮:৪০ পূর্বাহ্ন, সোমবার, ৬ মার্চ ২০২৩ ১১১ বার পড়া হয়েছে

ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠি গাবখান ব্রীজের ঢালে রবিবার বিকেলে টলি ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুইজন আহত মারাত্মক আহত হয়।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঝালকাঠি হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে রেফার করেন। বরিশাল নেওয়ার পথে আহত সঞ্জীব দাস( ৪০)মৃত্যুবরণ করেন। নিহত সঞ্জীব দাস ঝালকাঠি সদরের কেওড়া ইউনিয়নের তারুলি গ্রামের হরিদাসের পুত্র। আহত একই ইউনিয়নের গৌরাঙ্গ দাসের ছেলে উজ্জ্বল দাস (২৩) ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। নিহত পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে থানায় কোন অভিযোগ দায়ের করা হয়নি।

























