সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার

ঘোড়াঘাটে ছয়টি কঙ্কাল চুরির অভিযোগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫১:১১ অপরাহ্ন, সোমবার, ৬ মার্চ ২০২৩ ১০১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহতাব উদ্দিন আল মাহমুদ, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভার বাগান বাড়ী কেন্দ্রীয় কবর স্থান থেকে চুরি করা হয়েছে ছয়টি কঙ্কাল । কঙ্কালগুলোর মধ্যে একটি নতুন কবর ও পাঁচটি পুরাতন কবর বলে দাবী স্থানীয়দের। একটি কবর পৌরসভার কাদিমনগরের ব্যবসায়ী সাব্বিরের মায়ের কবর,একটি কাজিপাড়ার করিম নামের এক ব্যক্তির এবং অন্য চারটি ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি।কঙ্কালগুলো চুরি করা হয়েছে শনিবার দিবাগত রাতে বলে দাবী করছেন স্থানীয়রা।

কবরস্থানের আমের বাগান লিজ নেওয়া ব্যবসায়ী ভূট্টু মিয়ার সাথে কথা হলে তিনি জানান,রবিবার বিকেলে পৌরসভার বাগান বাড়ী এলাকায় অবস্থিত কেন্দ্রীয় কবরস্থানে বেশ কয়েকটি কবরের মাটি খুঁড়া অবস্থায় দেখতে পান । আম গাছের মূকুল আসায় আজ গাছের পরিচর্যা করছিলেন,হঠাৎ তিনি ছয়টি কবরের মাথার দিকে গর্ত দেখতে পেয়ে কাছে গিয়ে দেখেন ওই কয়েকটি কবরে শুধু মাত্র কাফনের কাপড় রয়েছে।
পরে মসজিদে মুসুল্লীদের খবর দিলে আসরের নামাজ শেষে ইমাম,মুসুল্লী ও স্থানীয়রা গিয়ে ঘটনার সত্যতা পান।কবরস্থানের সর্ব শেষ উত্তর দিকের রাস্তার দুই ধার থেকে ছয়টি কবর থেকে কঙ্কাল চুরি হয়েছে দাবি উপস্থিত সকলের।

এই কবরস্থানে প্রায় ৩ বছর আগে নিজের মায়ের মরদেহ দাফন করেছে পৌর এলাকার কাদিমনগর গ্রামের সাব্বির মিয়া। তিনি বলেন, গত শুক্রবার মায়ের কবর জিয়ারত করেছি। তখন কবর ঠিক ছিলো। আজ গিয়ে দেখি কবরটি খুঁড়ে রাখা । কে বা কারা কবর খুঁড়ে কঙ্কাল চুরি করেছে।

কবরস্থান জামে মসজিদের ইমাম ওবায়দুর রহমান বলেন, আছরের নামাজ শেষে মুুল্লীরা সহ কবরস্থানে গিয়ে দেখি ঘটনাটি সত্য।বেশ কয়েকটি কবরের মাটি খুঁড়ে কঙ্কাল চুরি করা হয়েছে। কবরের উপরে মাথার দিকের অংশের বাঁশ সরানো।ভিতরে শুধু কাপড় পড়ে আছে। অনেক গুলোর ভিতরে আবার কিছুই নাই। ফাঁকা পড়ে আছে।

ঘোড়াঘাট থানার ্অফিসার ইনচার্জ (ওসি) আবু হাসান কবির বলেন, এই বিষয়ে এখনও কিছু জানি না। তবে কেও অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঘোড়াঘাটে ছয়টি কঙ্কাল চুরির অভিযোগ

আপডেট সময় : ০৫:৫১:১১ অপরাহ্ন, সোমবার, ৬ মার্চ ২০২৩