সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করা হবে, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী” — অ্যাড. মো. শাহাদাৎ হোসেন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ বাবুগঞ্জের দুই মাদক কারবারি গ্রেপ্তার শাপলা চত্বরে হত্যাকান্ডের ঘটনায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ

সিলেট বেতার কেন্দ্রের এডির কক্ষে মুক্তিযোদ্ধার সন্তান, সাংবাদিক অপমানের শিকার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২৯:২১ পূর্বাহ্ন, রবিবার, ৫ মার্চ ২০২৩ ৬৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্টাফ রিপোর্টার, সিলেট : বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের কার্যালয়ে গীতিকার হওয়ার তালিকা ভুক্তির আবেদন দিতে গিয়ে অপমানের শিকার হয়েছেন মুক্তিযোদ্ধার সন্তান ও সাপ্তাহিক বৈচিত্র্যময় সিলেট পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক কবি নূর উদ্দিন রাসেল।
নূর উদ্দিন রাসেল গত ১২ ফেব্রুয়ারি (রবিবার) বেলা ১টার সময় বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের মিরের ময়দান কার্যালয়ে যান। তার সাথে ছিলেন আরো দু’জন সঙ্গী। এ সময় সহকারী পরিচালক (এডি) প্রদীপ চন্দ্র দাশের কক্ষের সামনে গিয়ে দাঁড়িয়ে কক্ষে প্রবেশের অনুমতি চান। তাকে অনুমতি না দিয়ে বাইরে দাঁড় করিয়ে রাখেন। এরপর রাসেল প্রদীপ চন্দ্র দাশের কাছে সাপ্তাহিক বৈচিত্র্যময় সিলেট পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক হিসেবে পরিচয় দেন। এর সুবাদে প্রদীপ বাবু তার কক্ষে যাওয়ার জন্য ইশারা দেন। এ সময় রাসেল তার কক্ষে প্রবেশ করেন। কক্ষে গিয়ে রাসেল দেখতে পান পূর্ব থেকে সেখানে সিলেটের প্রবীণ সংবাদিক তাপস দাশ পুরকায়স্থ সহ চয়ন নামক আরেক সাংবাদিক বসা আছেন। এডি প্রদীপ এই দু’ সাংবাদিককে দেখিয়ে রাসেলকে বলেন, ‘উনাদেরকে তুমি চিন কি-না?’ উত্তরে রাসেল জানান চিনেন। এসব কথাবার্তার পর এডি প্রদীপ দাপটের সাথে বলেন, তার এখানে ‘এ’ গ্রেডের সাংবাদিক ও ভিআইপিরা ঢুকতে পারেন। প্রদীপ অন্যদের বেলায় এমন পারমিশন দেন না।
সাংবাদিক ‘এ’ গ্রেড সম্পর্কে কথাবার্তা বলায় প্রদীপ উপস্থিত গ্রেড সম্পর্কে ব্যাখ্যা দেননি। ঢাকার পিআইবি কিংবা তথ্য মন্ত্রণালয় সাংবাদিক সম্পর্কে ‘এ’গ্রেড ধারণা দিতে বা বলতে শুনা না গেলেও এডি প্রদীপের মুখে তা শোভা পেল।
রাসেল এডি প্রদীপের কাছে হেয় প্রতিপন্ন সহ অপমান ও দুর্ব্যবহারের শিকার হওয়ায়, রাসেল আরেকটি পরিচয় দেন প্রদীপকে। রাসেল বলেন তিনি বীর মুক্তিযোদ্ধার সন্তান। তখন এডি প্রদীপ বলেন, মুক্তিযোদ্ধার সন্তান পরিচয় দিয়ে প্রভাব খাটানোর কোন পথ তার কাছে নেই। এমতাবস্থায় এডি প্রদীপের কক্ষ থেকে সেই সিনিয়র দু’সাংবাদিক ৩/৫ মিনিট অবস্থান করে চলে যান। কিন্তু দু’সিনিয়র সাংবাদিক সংবাদকর্মী রাসেলের বেলায় কোন প্রতিবাদ করেননি।
এডি প্রদীপ রাসেলকে উদ্দেশ্য করে বলেন, আপনি শুধু মুক্তিযোদ্ধার সন্তানই শিখছেন, আর কিছু শিখতে পারছেন না। সেজন্য এরই প্রভাব তার এখানে পড়ার কোন কারণ তিনি দেখছেন না। প্রদীপের কক্ষ থেকে বের হয়ে আসার সময় প্রদীপ আরো বলেন যে, তাকে যেন অফিসে এসে আর বিরক্ত না করতে। ফলে এডি প্রদীপ তার অফিস থেকে বের হওয়ার জন্য রাসেলকে নির্দেশ করলে রাসেল নীরবে প্রদীপের অফিস ত্যাগ করে চলে আসেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সিলেট বেতার কেন্দ্রের এডির কক্ষে মুক্তিযোদ্ধার সন্তান, সাংবাদিক অপমানের শিকার

আপডেট সময় : ১০:২৯:২১ পূর্বাহ্ন, রবিবার, ৫ মার্চ ২০২৩