সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক।

মাহফিল শেষে ফিরছিলেন ইসলামি বক্তা, জিহ্বা কেটে দিলো দুর্বৃত্তরা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০২:১৪ অপরাহ্ন, রবিবার, ৫ মার্চ ২০২৩ ৭৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাহফিল শেষে ফেরার পথে মাওলানা শরিফুল ইসলাম ভূঁইয়া (৩৬) নামে এক ইসলামি বক্তার ওপর হামলা করেছে দুর্বৃত্তরা। এ সময় তারা ওই ইসলামি বক্তার জিহ্বার একাংশ কেটে দেয়।

গতকাল শনিবার মধ্যরাতে উপজেলার আজমপুর এলাকায় এ ঘটনা ঘটে।

শরিফুল ইসলাম বিজয়নগর উপজেলার শ্রীপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার আরবি বিভাগের প্রভাষক। তিনি সদর উপজেলার চাপুইর গ্রামের মাওলানা আব্দুর রশিদ ভূঁইয়ার ছেলে।

ওই ইসলামি বক্তার স্বজনরা জানান, শনিবার রাতে বিজয়নগরের দৌলতবাড়ি এলাকায় মাহফিলে অংশ নেন মাওলানা শরিফুল। ওই মাহফিলে তিনি শিয়া সম্প্রদায়ের সমালোচনা করে বক্তব্য দেন বলে জানা যায়। মাহফিল শেষে মধ্যরাতে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে আখাউড়ার আজমপুর রেলস্টেশন এলাকায় অজ্ঞাত কয়েকজন যুবক তার গতিরোধ করে হামলা চালায়।

এ সময় শরিফুলের জিহ্বা ও ঠোঁটের অনেকটা অংশ কেটে দেওয়া হয়। এ ছাড়া লাঠিসোঁটা দিয়ে তাকে মারধর করারও অভিযোগ ওঠে। এ সময় মোটরসাইকেলে মাওলানা শরিফুলের সঙ্গে থাকা ওবায়দুল্লাহ (৩৪) নামে একজন আহত হয়েছেন।

শ্রীপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক (আরবি) মাওলানা আবুল কালাম আজাদ জানান, দৌলতবাড়ি মাহফিলে শিয়াদের নিয়ে মাওলানা শরিফুল ইসলাম ভূঁইয়া বক্তব্য দিয়েছিলেন। মাহফিলে শেষে এক ভাগ্নের সঙ্গে মোটরসাইকেলে ফেরার পথে একদল যুবক তার ওপর হামলা করে। তখন তিনি চিৎকার করলে আশপাশ থেকে মানুষ এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। এরপর সেখান থেকে তাকে উদ্ধার করে প্রথমে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুল ইসলাম বলেন, শরিফুল ইসলাম ইসলামপন্থী আরেকটি দলের বিপক্ষে বক্তব্য রেখে বাড়ি ফেরার পথে তাকে হামলা হয়েছে বলে শুনেছি। তবে আমরা এখনও কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার (এসপি) মোহাম্মাদ শাখাওয়াত হোসেন বলেন, ঘটনাটি শুনেছি। তবে তাকে কী কারণে মেরেছে, বিষয়টি আমরা খতিয়ে দেখছি। তার পরিবারের সদস্যদের থানায় অভিযোগ দিতে বলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মাহফিল শেষে ফিরছিলেন ইসলামি বক্তা, জিহ্বা কেটে দিলো দুর্বৃত্তরা

আপডেট সময় : ০৬:০২:১৪ অপরাহ্ন, রবিবার, ৫ মার্চ ২০২৩