সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করা হবে, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী” — অ্যাড. মো. শাহাদাৎ হোসেন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ বাবুগঞ্জের দুই মাদক কারবারি গ্রেপ্তার শাপলা চত্বরে হত্যাকান্ডের ঘটনায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ

১শ’ বছরেও আ.লীগকে নামাইতে পারবেন না : তাপস

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫৫:৫৯ অপরাহ্ন, শনিবার, ৪ মার্চ ২০২৩ ৮২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স ॥ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস বলেছেন, ‘বিএনপি বলে সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগ ১০ ভাগ ভোটও পাবে না। আপনারা মনে হয় আয়নায় চেহারা দেখেন না, নিজেদের চেহারা আয়নায় দেখে মাঠে আইসেন।’

‘বলেছিলেন—আওয়ামী লীগ ১০০ বছরেও ক্ষমতায় যেতে পারবে না। আওয়ামী লীগকে ১০০ বছরেও নামাইতে পারবেন না। আওয়ামী লীগ ৩০টা আসনও পাবে না, ২০০৮ সালের নির্বাচনে বাংলার জনগণ কড়ায়গণ্ডায় বুঝিয়ে দিয়েছে। পেয়েছিলেন ২৯টা, ৩০টাও কপালে জোটে নাই। ’

তাপস আরও বলেন, ‘এবার হবে উল্টা, বাংলার জনগণ ১০ ভাগ ভোটও দেবে না। ২০১৮ সালে খালেদা জিয়ার মুক্তি আন্দোলন ভুলে গিয়ে নাকে খত দিয়ে নির্বাচনে এসে পেয়েছিলেন ৮টা। ’

শনিবার (৪ মার্চ) রাজধানীর ধানমন্ডির বঙ্গবন্ধু জাদুঘর প্রাঙ্গণে আওয়ামী লীগের ঢাকা-১০ সাংগাঠনিক টিম আয়োজিত শান্তি সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন ঢাকা দক্ষিণের মেয়র।

বিএনপিকে উদ্দেশ্য করে মেয়র তাপস বলেন, ‘২১ আগস্ট, ২০০৪ সালে শান্তি সমাবেশে শেখ হাসিনাকে হত্যা করার চেষ্টা করা হয়েছিল। আজকে তারা বড় বড় কথা বলে। তারা আইভী রহমানসহ ২২ জনকে হত্যা করেছিল। বিএনপি-জামায়াতের সেই দুঃশাসনে এখনও অনেকে পঙ্গুত্ব বরণ করেছে। ’

তিনি বলেন, ‘যারা বিদ্যুৎ দিতে পারেনি, খাম্বা দিয়েছে। ৫ বছরে ৬ বার বিদ্যুতের মূল্য বৃদ্ধি করেছে। সংবিধানকে ভূলুণ্ঠিত করেছে। আপনাদের জন্মই সংবিধানের বাইরে, গণতন্ত্রের বাইরে। আপনারা কোনদিন গণতন্ত্র মানবেন না, এটাই স্বাভাবিক। ’

শান্তিপূর্ণ আন্দোলনে বাঁধা দেব না। তবে সহিংসতা করলে বাংলার জনগণ হাত গুটিয়ে বসে থাকবে না বলেও মন্তব্য করেন মেয়র তাপস।

জিয়াউর রহমান ভোট জালিয়াতি করেছিলেন মন্তব্য করে তিনি বলেন, ‘রাষ্ট্রপতি থাকা অবস্থায় হ্যাঁ/না ভোট দিয়েছিল। রাষ্ট্রপতি পদে বহাল থাকবে কি না। ১০০ ভাগের ভোটে ১০৩ ভাগ ভোট পেয়েছিল, এই হলো তাদের নির্বাচন। ’

‘১৯৯৬ সালে নির্বাচন দিতে বাধ্য হয়, ভুয়া ভোট করে। খুনি রশিদ-ফারুক-বজলুর রশিদকে বিরোধী দলের নেতা বানায়। ’

বিএনপির সমালোচনা করে তাপস আরও বলেন, ‘২০০৬ সালে কে এম হাসানকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান বানানোর জন্যে বয়স বৃদ্ধি করে ৬৭ বছর বানিয়েছিল। তারপর সে আন্দোলনের মুখে হতে রাজি না হওয়ায়, রাষ্ট্রপতিকে প্রধান উপদেষ্টা বানায়। যখন ক্ষমতায় থাকে জঙ্গিবাদ, লুটপাত, দুর্নীতি, আর ক্ষমতায় না থাকলে ভাজা মাছ উল্টে খেতে পারে না। ’

বাংলাদেশ গণতন্ত্র সূচকে দুই ধাপ এগিয়েছে মন্তব্য করে তিনি বলেন, ‘উন্নয়নের কথায় ওনাদের অন্তর্জ্বালা শুরু হয়ে যায়। ওনারা এক মেগাওয়াট বিদ্যুৎ দিতে পারে নাই, শেখ হাসিনা ২৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করছে। শেখ হাসিনা মধ্যম আয়ের দেশের গণ্ডি পেরিয়ে দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করবেন। ’

আওয়ামী লীগের ঢাকা-১০ সাংগঠনিক টিমের আহ্বায়ক নুরুল আমিন রুহুলের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্যা আযম, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

১শ’ বছরেও আ.লীগকে নামাইতে পারবেন না : তাপস

আপডেট সময় : ০৫:৫৫:৫৯ অপরাহ্ন, শনিবার, ৪ মার্চ ২০২৩