রাকুদিয়া বালিকা মাধমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৩:১০:২৫ অপরাহ্ন, শনিবার, ৪ মার্চ ২০২৩ ১০৪ বার পড়া হয়েছে

বাবুগঞ্জ(বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের বাবুগঞ্জের রাকুদিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দিনব্যাপী বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে জাতীয় সংগীত ও পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন বাবুগঞ্জ উপজেলা চেয়ারম্যান কাজী ইমদাদুল হক দুলাল ।
উদ্বোধনের পরে দিনব্যাপি নানা ক্রীড়া প্রতিযোগীতায় অংশগ্রহন করে শিক্ষার্থীরা । বিকালে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিশিষ্ঠ সমাজসেবক শিক্ষানুরাগী বজলুর রহমান মাষ্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিরিক্ত পুলিশ সুপার বরিশাল মোঃ শাহজাহান হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩ নং দেহেরগতি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মশিউর রহমান, বাবুগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুবুর রহমান ,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাসরিন জোবায়দা আখতার ,আবুল কালাম ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এসএম আনোয়ার হোসেন, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হাজি আব্দুল মান্নান, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শাহজাহান শিকদার , আওয়ামীলীগ নেতা সমাজ সেবক মাসুম রেজা, বাবুল ফকির।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের শিক্ষক আলমগীর হোসেন ।
অনুষ্ঠানে ২০২২ সালে বাবুগঞ্জ উপজেলায় এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্তদের সমাজসেবক আতিকুর রহমানের সৌজন্যে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।


























