সংবাদ শিরোনাম ::
বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার ​নলছিটির সাবেক পিআইও বিজন কৃষ্ণ খরাতীর ৫ মাসের কারাদণ্ড ১২ লাখ টাকা অর্থদণ্ড কাঁঠালিয়ায় ৬৩ কেজি পলিথিন জব্দ, ১০ হাজার টাকা জরিমানা ঘোড়াঘাটের সীমানার ৫০০ মিটার ভিতরে পলাশবাড়ী সীমানা পলক স্থাপনের চেষ্টা এলাকায় ক্ষোভ উপজেলা প্রশাসনের ঘটনাস্থল পরিদর্শন ঝালকাঠির কাঠালিয়ায় পরিবেশ ও শব্দ দূষণবিরোধী মোবাইল কোর্ট: ১২ হাজার টাকা জরিমানা দর্শনা ইমিগ্রেশন দিয়ে ভারতে পালানোর সময় এক যুবক আটক বোর্ড চ্যালেঞ্জে পাস চার ছাত্রী: তেঁতুলিয়ার বোয়ালমারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের প্রশংসনীয় উদ্যোগ

বরিশালে স্ত্রীকে ভয় দেখাতে গিয়ে পিস্তলসহ স্বামী গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫১:৪৭ অপরাহ্ন, শনিবার, ৪ মার্চ ২০২৩ ১১৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শামীম আহমেদ ॥ স্ত্রীকে ভয় দেখাতে গিয়ে পুলিশের হাতে গ্রেফতার হয়েছে স্বামী কামাল হোসেন (৩২)। এসময় তার কাছ থেকে বিদেশী পিস্তল, ম্যাগজিন, সাত রাউন্ড গুলি ও গিয়ার চাকু উদ্ধার করা হয়। ঘটনাটি ঘটেছে শুক্রবার দিবাগত গভীর রাতে জেলার হিজলা উপজেলার বাদুরী গ্রামে।

আটক কামাল একই উপজেলার চর মেমানিয়া গ্রামের মৃত জলিল সরদারের ছেলে। সে টঙ্গীর এরশাদনগর এলাকায় থাকতেন। হিজলা উপজেলার মেমানিয়া ইউনিয়নের চেয়ারম্যান মো. নাসির উদ্দিন জানান, বাদুরী গ্রামের শ্বশুর বাড়িতে বেড়াতে এসেছিলো কামাল। স্ত্রী পরকীয়া প্রেমে জড়িত, এমন সন্দেহে শুক্রবার দিবাগত গভীর রাতে স্ত্রীর সাথে কামালের ঝগড়া হয়। রাত একটার দিকে কামাল প্রথমে চায়নিজ গিয়ার চাকু বের করে আত্মহত্যার হুমকি দেন। পরে বিদেশী পিস্তল বের করে স্ত্রীকে খুন করার ভয় দেখান।

চেয়ারম‌্যান বলেন, তাৎক্ষনিক কামালের শ্বশুর বিষয়টি আমাকে জানায়। খবর পেয়ে গ্রাম পুলিশ পাঠিয়ে কামালকে আটক করে রাখা হয়। পরে থানার ওসিকে জানালে ‌তি‌নি ঘটনা¯’লে পুলিশ পাঠিয়ে অস্ত্রসহ কামালকে আটক করেন। নাসির উদ্দিন আরও বলেন, কামাল টঙ্গী এলাকায় ইলেষ্ট্রিশিয়ানের কাজ করতেন এবং স্ত্রীকে নিয়ে এরশাদনগরে থাকতেন। তবে সম্প্রতি স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত‌্য কলহ দেখা দেয়। কামাল ওই অস্ত্র কুড়িয়ে পেয়েছেন বলে দাবি করেন।

হিজলা থানার ওসি ইউনুস মিয়া বলেন, এক‌টি বিদেশী পিস্তল, একটি ম্যাগজিন, সাত রাউন্ড গুলি ও চায়নিজ গিয়ার চাকু উদ্ধারের ঘটনায় এসআই ইদ্রিস আলী বাদী হয়ে মামলা দায়ের করেছেন। ওই মামলায় কামাল হোসেনকে গ্রেপ্তার দেখিয়ে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালে স্ত্রীকে ভয় দেখাতে গিয়ে পিস্তলসহ স্বামী গ্রেফতার

আপডেট সময় : ০৫:৫১:৪৭ অপরাহ্ন, শনিবার, ৪ মার্চ ২০২৩