সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করা হবে, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী” — অ্যাড. মো. শাহাদাৎ হোসেন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ বাবুগঞ্জের দুই মাদক কারবারি গ্রেপ্তার শাপলা চত্বরে হত্যাকান্ডের ঘটনায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ

নেতাকর্মীদের ভিড়ে দরজা ভেঙে আহত নাছির, অল্পের জন্য রক্ষা পেলেন ওবায়দুল কাদের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৩৮:১৭ অপরাহ্ন, শনিবার, ৪ মার্চ ২০২৩ ৭২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য মোছলেম উদ্দিনের শোক সভায় কনভেনশন হলে নেতাকর্মীদের ভিড়ে কাচের দরজা ভেঙে আহত হয়েছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন। অল্পের জন্য রক্ষা পেয়েছেন অনুষ্ঠানের প্রধান অতিথি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ শনিবার সন্ধ্যার দিকে চট্টগ্রাম নগরীর কাজীর দেউড়ির ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে এই ঘটনা ঘটে।

জানা যায়, শোক সভা শেষ হয় সন্ধ্যা সোয়া ৬টার দিকে। এ সময় মন্ত্রী ওবায়দুল কাদেরসহ শীর্ষ নেতারা বের হচ্ছিলেন। সঙ্গে ছিলেন আ জ ম নাছিরসহ চট্টগ্রামের সিনিয়র নেতারাও। এ সময় নেতাকর্মীদের প্রবল চাপে কনভেনশন সেন্টারের মূল দরজাটির একটি ভেঙে পড়ে। দরজা ভেঙে পড়লে ওবায়দুল কাদের অল্পের জন্য রক্ষা পেলেও দরজার আয়না ভেঙ্গে পড়ে আ জ ম নাছিরসহ কয়েকজন পুলিশ সদস্যের ওপর। এতে নাছির মাথায় আঘাত পান। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়।

চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক মফিজুর রহমান সমকালকে জানান, দরজার আয়না ভেঙে আ জ ম নাছির উদ্দীন মাথায় আঘাত পেয়েছেন। তাকে চিকিৎসার জন্য একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়েছে।

নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক মফিজুর রহমানের সঞ্চালনায় সভায় কয়েক জন মন্ত্রী-উপমন্ত্রী ও আওয়ামী লীগের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নেতাকর্মীদের ভিড়ে দরজা ভেঙে আহত নাছির, অল্পের জন্য রক্ষা পেলেন ওবায়দুল কাদের

আপডেট সময় : ০২:৩৮:১৭ অপরাহ্ন, শনিবার, ৪ মার্চ ২০২৩