সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার

জলঢাকায় বিয়ে বাড়িতে মাংস কম পাওয়াকে কেন্দ্র করে মারামারিতে বরের বাবা নিহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩৬:১৪ অপরাহ্ন, শনিবার, ৪ মার্চ ২০২৩ ১০৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সুজন মহিনুল, ক্রাইম রিপোর্টার।।
নীলফামারীর জলঢাকা উপজেলায় বিয়ে বাড়িতে মাংস খাওয়াকে কেন্দ্র করে বরের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে কনে পক্ষের বিরুদ্ধে । শুক্রবার (০৩ মার্চ-২০২৩) দিবাগত রাত ১ টায় উপজেলার বগুলাগাড়ি এরশাদের বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বরের বাবা নুরু মিয়া রংপুর হাজিরহাট এলাকার উত্তম বাওয়াই পাড়ার বাসিন্দা।

স্থানীয় সুত্রে জানা যায়, পারিবারিক ভাবে জলঢাকা উপজেলার বগুলাগাড়ী এলাকার আনারুল ইসলামের মেয়ে জান্নাতুলের সাথে বিয়ে ঠিক হয় নিহত নুরু মিয়ার ছেলে জোনাব আলীর। তবে বিয়ের দিন কনে বাড়িতে ১শত জন অতিথি আসার কথা থাকলেও প্রায় ২শত ৬০ জন অতিথি আসলে খাওয়ার সময় মাংস কম পাওয়ায় বাকবিতন্ডার সৃষ্টি হয়। এক পর্যায়ে মারামারির ঘটনা ঘটে৷ এতে বরের বাবা নুরু মিয়া অসুস্থ হয়ে পরলে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান তিনি। পরে খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় নেয় পুলিশ। এঘটনায় কনের বাবা ও স্থানীয় এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।ঘটনার পর বাড়ি থেকে পালিয়েছে কনের পরিবারের বাকি লোকজন।
এ বিষয়ে জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবীর বলেন, সেখানে মারামারির ঘটনা ঘটেছিল। আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি নিচ্ছি। এঘটনায় ২ জনকে আটক করেছি। বাকি আইনি ব্যবস্থা গ্রহন চলমান আছে। পিটিয়ে হত্যা কিনা ময়নাতদন্তের রিপোর্ট আসলে নিশ্চিত হওয়া যাবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জলঢাকায় বিয়ে বাড়িতে মাংস কম পাওয়াকে কেন্দ্র করে মারামারিতে বরের বাবা নিহত

আপডেট সময় : ১২:৩৬:১৪ অপরাহ্ন, শনিবার, ৪ মার্চ ২০২৩