সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক।

স্ত্রীকে ‘হত্যার’ অভিযোগে স্বামী আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২৩:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৩ মার্চ ২০২৩ ৮২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স

ঝালকাঠির রাজাপুর উপজেলায় নাজমীন বেগম নামের এক গৃহবধূকে গলায় ফাঁস লাগিয়ে ‘হত্যার’ অভিযোগে স্বামী আসাদ হাওলাদার শান্তকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। শুক্রবার (৩ মার্চ) দুপুরে উপজেলার আমতলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। বিকেলে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শান্তকে আটক করা হয়।

এর আগে, ময়নাতদন্তের জন্য গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়। নিহত নাজমীন উপজেলার কাঠিপাড়া গ্রামের দেলোয়ার হোসেনের মেয়ে এবং শান্ত উত্তর তারাবুনিয়া গ্রামের আবুল কালামের ছেলে।

রাজাপুর থানার এসআই সনজীব কুমার পাহলান জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহতের স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে আনা হয়েছে। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ জানায়, ৮ মাস আগে শান্ত-নাজমীনের বিয়ে হয়। নাজমীন তার স্বামীর সঙ্গে আমতলা বাজার এলাকায় ভাড়া বাসায় থাকতেন। শুক্রবার দুপুরে শান্ত স্ত্রী নাজমীনকে অচেতন অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের মা পারভীন বেগম অভিযোগ করে বলেন, তার মেয়েকে এর আগেও জামাই শান্ত ও তার পরিবারের লোকজন যৌতুকের জন্য নির্যাতন করেছিলেন। এমন একটি ঘটনায় পুলিশ নিয়ে তার মেয়েকে উদ্ধার করা হয়। এবার তার মেয়েকে গলায় ফাঁস লাগিয়ে মেরে ফেলা হয়েছে।

তবে গৃহবধূর স্বামীর দাবি, দুপুরে দোকানের কাজ শেষে বাসায় গিয়ে তার স্ত্রীকে গলায় কাপড় পেঁচানো অবস্থায় ঘরের আড়ার সঙ্গে ঝুলতে দেখেন তিনি। পরে একাই তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তার স্ত্রী নাজমীন আত্মহত্যা করেছে, তাকে হত্যা করা হয়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

স্ত্রীকে ‘হত্যার’ অভিযোগে স্বামী আটক

আপডেট সময় : ০২:২৩:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৩ মার্চ ২০২৩