সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক।

বরিশালে স্ত্রী হত্যার ২১ বছর পর মৃত্যুদণ্ডের আসামি গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫২:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৩ মার্চ ২০২৩ ৮৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স॥ স্ত্রী হত্যার পর ২১ বছর পলাতক থাকা ও ফাঁসির দণ্ড পাওয়া এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

শুক্রবার ভোর রাতে ভোলার সদর উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব-৮ এর সিপিএসসি কোম্পানির কমান্ডার মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

গ্রেপ্তার হওয়া অলি উদ্দিন বাঘা ওরফে আলী আহাম্মদ (৪৩) বরিশালের হিজলা উপজেলার লেমুয়া গ্রামের মৃত রমিজউদ্দিন বাঘার ছেলে।

মেজর জাহাঙ্গীর জানান, ২০০১ সালের ১৯ মার্চ রোকেয়া ওরফে হেলেনার সঙ্গে বিয়ে হয় অলি উদ্দিনের। কিন্তু বিয়ের এক বছর পূর্ণ হওয়ার আগেই পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কিল-ঘুষি ও তলপেটে লাথি দিয়ে হত্যার পর পালিয়ে যান অলি।

রোকেয়াকে হত্যার ঘটনায় ২০০২ সালের ২ জানুয়ারি তার বাবা বাদী হয়ে হিজলা থানায় মামলা করেন। এ মামলায় ২০১৫ সালের ২৬ মে বরিশাল জেলা দায়রা জজ-১ আদালতের বিচারক পলাতক আসামি অলি উদ্দিন বাঘার মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেন।

মেজর জাহাঙ্গীর জানান, স্ত্রীকে হত্যার পর থেকে অলি উদ্দিন ছদ্মবেশে দেশের বিভিন্ন স্থানে পালিয়ে ছিলেন। র‌্যাব ছায়াতদন্ত করে আধুনিক তথ্য ও প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আসামির অবস্থান শনাক্ত করে।

পরে বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের কন্দ্রকপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

অলি উদ্দিনকে হিজলা থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন কোম্পানি কমান্ডার জাহাঙ্গীর।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালে স্ত্রী হত্যার ২১ বছর পর মৃত্যুদণ্ডের আসামি গ্রেফতার

আপডেট সময় : ০৫:৫২:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৩ মার্চ ২০২৩