জিয়াউর রহমান বন্দুকের নল ঠেকিয়ে ক্ষমতা দখল করে জনগণের ভোটার অধিকার হরণ করেছে ঝালকাঠিতে আমির হোসেন আমু
- আপডেট সময় : ১০:৩৩:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ মার্চ ২০২৩ ৮৩ বার পড়া হয়েছে

ঝালকাঠি প্রতিনিধি: ”ভোটার হব নিয়ম মেনে ভোট দিব যোগ্য জনে” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ঝালকাঠিতে পালিত হলো পঞ্চম জাতীয় ভোটার দিবস ২০২৩ । দুপুর ১২:০০ টায় ঝালকাঠি জেলা প্রশাসক কার্যকর সামনে থেকে এক বর্ণাঢ্য র্যালী শুরু হয়ে ঝালকাঠি শিল্পকলা একাডেমিতে শেষ হয়। প্রধান অতিথি হিসেবে বেলুন উড়িয়ে র্যালীর শুভ উদ্বোধন করেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আলহাজ্ব আমির হোসেন আমু (এমপি)।
র্যালী শেষে বৃহস্পতিবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমীর হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু এমপি বলেন জিয়াউর রহমান বন্দুকের নল ঠেকিয়ে ক্ষমতায় বসেছিলেন জনগণের ভোটার অধিকার হরণ করে। গণতন্ত্রকে ধ্বংস করে হা না ভোট দিয়েছিলেন। তারা কখনোই গণতন্ত্র বিশ্বাস করেন না। সব সময় জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছেন। একমাত্র আওয়ামী লীগ সরকারি জনগণের ভোটার অধিকার ফিরিয়ে দিয়েছেন।
জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, অতিরিক্ত পুলিশ সুপার মঈনুল হক, জেলা নির্বাচন কর্মকর্তা ওহেদুজ্জামান মুন্সি, সদর উপজেলা চেয়রম্যান খান আরিফুর রহমান।
পরে নতুন ভোটারদের মাধ্যে স্মার্ট জাতীয় পরিচয় পত্র তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি আমির হোসেন আমু এমপি।


























