সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করা হবে, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী” — অ্যাড. মো. শাহাদাৎ হোসেন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ বাবুগঞ্জের দুই মাদক কারবারি গ্রেপ্তার শাপলা চত্বরে হত্যাকান্ডের ঘটনায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ

উজিরপুরে সড়কের শতাধিক গাছ হরিলুট

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১১:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ মার্চ ২০২৩ ৬২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,বরিশাল প্রতিনিধি॥ বরিশালের উজিরপুরের সানুহার-সাতলা সড়কের দুই কিলোমিটার সড়কের দু’পাশের বিভিন্ন প্রজাতির প্রায় অর্ধকোটি টাকার শতাধিক গাছ কেঁটে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে,গত কয়েকদিন ধরে স্থানীয় প্রভাবশালী জামাল সরদার,কবির সরদার,মালেক হাওলাদার,রফিক হাওলাদার,সিদ্দিক ঢালী, মো: শহিদ কারিকর ও শাজাহান মল্লিক মিলে সানুহার টু সাতলা সড়কের পল্লী বিদ্যুতের সাব স্টেশন থেকে ধামুরা বাসস্ট্যান্ড পর্যন্ত প্রায় দুই কিলোমিটার সরকারি সড়কের পাশের গাছ কেটে নিয়েছে। কেটে নেওয়া ৬টি শিশু গাছ জব্দ করলেও বাকি গাছের কোন হদিস পায়নি বনবিভাগ। এ বিষয়ে উজিরপুর উপজেলা বন কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির জানান,ওই সড়কে কিছুগাছ তাদের রোপিত আর কিছু গাছ এলজিইডি আর পানি উন্নয়ন বোর্ডের লাগানো। বিষয়টি তদন্ত করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ করে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে। ঘটনাস্থলে গিয়ে ৬টি শিশু গাছ জব্দ করেছেন এবং বাকি গাছগুলো কোথায় কিভাবে কারা কেটে নিয়েছে সেই বিষয়ে তিনি কিছু জানেন না বলে জানান। যে গাছ কাঁটা হয়েছে তার অনুমানিক মূল্য অর্ধ কৌটি টাকা ও যে ৬টি গাছ জব্দ করা হয়েছে তার আনুমানিক মূল্য অর্ধলাখ টাকা হবে বলেও এ বন কর্মকর্তা জানান। স্থানীয় শোলক ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মোঃ সিরাজুল ইসলাম সরদার বলেন, জামাল সরদার নামে এক ব্যক্তির কেঁটে নেয়া ৬টি গাছ আমার জিম্মায় দিয়েছেন উপজেলা বন কর্মকর্তা। এছাড়া ওই সড়ক থেকে শতাধিক গাছ হরিলুট হয়েছে। এ প্রসঙ্গে উজিরপুর উপজেলা নির্বাহী অফিসার ফারিহা তানজিন বলেন, গাছ কাঁটার খবর জানতে পেয়ে উপজেলা বন কর্মকর্তাকে বিষয়টি অবহিত করেছি এবং তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে। অভিযুক্ত রফিক হাওলাদার ও জামাল সরদার দাবী করেন,তাদের জমির উপর দিয়ে সরকারি রাস্তা গেছে। ওই রাস্তার গাছ তারা রোপন করেছে তাই কেঁটেছি নিয়েছে।###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

উজিরপুরে সড়কের শতাধিক গাছ হরিলুট

আপডেট সময় : ১০:১১:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ মার্চ ২০২৩