সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার

ঘোড়াঘাটে ভোক্তা অধিকারের অভিযানে দুই হোটেল মালিককে জরিমানা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৮:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ মার্চ ২০২৩ ১০৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহতাব উদ্দিন আল মাহমুদ, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের ঘোড়াঘাটে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তপাা অভিযানে দুই হোটেল মালিককে জরিমানা করা হয়েছে।

২ ফেব্রুয়ারী বৃহস্পতিবার দুপুরে পৌরসভার বাসস্ট্যান্ডে অভিযান চালায় দপ্তরটির কর্মকর্তারা। এতে নেতৃত্ব দেন দিনাজপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মমতাজ বেগম।

অভিযানে ঢাকা হোটেল এন্ড রেস্টুরেন্টের মালিক মমতাজ আলী ওরফে মন্তাজ আলীর ৭ হাজার টাকা ও রাজলক্ষী-১ হোটেল এন্ড রেস্টুরেন্টের মালিক কার্তিক চৌধুরীর ৭ হাজার টাকা জরিমানা করা হয়।

দুটি হোটেলেই অস্বাস্থ্যকর পরিবেশ ছিলো এবং মূল্য তালিকা না থাকা সহ খাবারে আয়োডিন বিহীন লবন ব্যবহারের কারণে জরিমানা করা হয়েছে। দিনাজপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মমতাজ বেগম বলেন, ‘পুরো জেলা ব্যাপী আমাদের নিয়মিত অভিযান চলমান আছে। ভোক্তার অধিকার নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। অভিযানে আরো একটি হোটেল মালিককে আমরা সর্তক করে দিয়েছি। যাদেরকে জরিমানা করা হয়েছে, তারা আগামী দিনে সচেতন এবং সর্তক না হলে তাদেরকে কঠোর আইনের আওতায় নিয়ে আসা হবে।’

অভিযান শেষে দিনাজপুর জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আয়োজনে ওসমানপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষার্থীদেরকে নিয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। এতে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এবং ভোক্তা অধিকারের কর্মকর্তারা নানা বিষয় নিয়ে শিক্ষার্থীদের মাঝে বক্তব্য রাখেন।

এতে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মমতাজ বেগম, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মুসফিকুর রহমান ও ঘোড়াঘাট উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ইসরাইল হোসেন সহ দপ্তর দুটির অন্যান্য কর্মকর্তা এবং কর্মচারীগণ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঘোড়াঘাটে ভোক্তা অধিকারের অভিযানে দুই হোটেল মালিককে জরিমানা

আপডেট সময় : ১০:০৮:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ মার্চ ২০২৩