সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করা হবে, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী” — অ্যাড. মো. শাহাদাৎ হোসেন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ বাবুগঞ্জের দুই মাদক কারবারি গ্রেপ্তার শাপলা চত্বরে হত্যাকান্ডের ঘটনায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ

রাজশাহীতে রেডা‘র সপ্তাহব্যাপী ৫ম আবাসন মেলা শুরু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:১৬:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৩ ৭৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ওদুদুজ্জামান, রাজশাহী

রাজশাহীতে ৫ম আবাসন মেলা-২০২৩ এর উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকেল ৪টায় নগর ভবনের গ্রিন প্লাজায় রিয়েল এস্টেট এন্ড ডেভেলপার্স এ্যাসোসিয়েশন, রাজশাহী (রেডা) আয়োজনে সপ্তাহব্যাপী এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সিটি মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি রাসিক মেয়র সহ অন্যান্য অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এরপর রাসিক মেয়র সহ অন্যান্য অতিথিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন রেডা‘র সভাপতি তৌফিক রহমান লাভলু ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান কাজী।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেন, কয়েক বছর আগেও রাজশাহীতে বহুতল ভবন তেমন একটা ছিল না। ১৯৮০ সালে জীবন বীমা ভবন রাজশাহীতে প্রথম বহুতল ভবন। যা দেখতে বহু মানুষ আসতেন। এখন নগরীর সর্বত্র গড়ে উঠেছে বহুতল ভবন। নগরীর উন্নয়নের একটি সূচক বহুতল ভবন।

রেডা‘র সভাপতি তৌফিক রহমান লাভলুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান মোঃ জিয়াউল হক, রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিংকু ও বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য ও রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য ডা. আনিকা ফারিহা জামান অর্ণা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রেডা‘র সাধারণ সম্পাদক মিজানুর রহমান কাজী।

উল্লেখ্য, এবারের মেলায় ২৭টি কোম্পানির ৬০টি স্টল রয়েছে। মেলায় আবাসন ব্যবসায়ীর পাশাপাশি বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান ব্যাংক, টাইলস, লিফট বিক্রির প্রতিষ্ঠানগুলোর জন্য কয়েকটি স্টল বরাদ্দ ছাড়াও উদ্যোক্তা গ্রুপের জন্য ১৬টি পিঠার স্টল বরাদ্দ দেয়া হয়েছে। প্রতিদিন সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত এ মেলা সকল দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। মেলা চলবে আগামী ৩ মার্চ পর্যন্ত।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রাজশাহীতে রেডা‘র সপ্তাহব্যাপী ৫ম আবাসন মেলা শুরু

আপডেট সময় : ০১:১৬:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৩