সংবাদ শিরোনাম ::
আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে ঝালকাঠিতে যুবদলের বিক্ষোভ মিছিল বানারীপাড়ায় আওয়ামী লীগের ১০ নেতা-কর্মীকে জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ চুয়াডাঙ্গার জীবননগরে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা বাবুগঞ্জে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল কারার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল কাঠালিয়ায় সহকারী শিক্ষকের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা দাবি: মানববন্ধনে প্রতিবাদ বরিশাল শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে সুবিধা না করতে পেরে মানববন্ধনের নাটক ঘোড়াঘাট থানার নবাগত ওসি সাথে ঘোড়াঘাট প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় সভা জাতিসংঘ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান, স্বাস্থ্যবিষয়ক সাইড ইভেন্টে নেতৃত্ব দেবেন ড. জিয়াউদ্দিন হায়দার ঝালকাঠিতে ২০ পিস ইয়াবা ৫০ হাজার টাকা সহ মাদক কারবারি গ্রেফতার কাঠালিয়ায় এক শিক্ষক কে ঘিরে নানা অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী

প্রয়োজনে কাফনের কাপড় পরে রাজপথে নামব : ডিপজল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫১:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৩ ১৩৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স ॥ ভাষার মাসে কেন হিন্দি সিনেমা আসবে? নিজেদেরই সমাধানের চেষ্টা করতে হবে। গেল ঈদের সিনেমা দিয়ে তো প্রেক্ষাগৃহে দর্শক ফিরেছিল।

দর্শকদের জন্য ভালো গল্প উপহার দিতে হবে, তাহলেই তারা প্রেক্ষাগৃহমুখী হবেন। হিন্দি সিনেমা কোনো সমাধান নয়। ভাষার মাসে হিন্দি সিনেমা আসার প্রশ্নই আসে না। প্রয়োজনে আবারো কাফনের কাপড় পরে রাজপথে নামব।
শনিবার (২৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির পারিবারিক মিলন মেলায় উপস্থিত হয়ে এভাবেই বললেন জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল।

হিন্দি সিনেমা মুক্তি পেলে শিল্পী সমিতির ১০ শতাংশ লভ্যাংশ দাবির বিষয়ে এই অভিনেতা বলেন, হিন্দি সিনেমার কাছে ১০ শতাংশ দাবি করা বেআইনি, মুনাফিকের কাজ। আমি মনে করি হিন্দি সিনেমার কাছে শিল্পী সমিতির কমিশন দাবি বেআইনি। এটা মুনাফিকের কাজ৷ পারলে কিছু করে দেখাক। তারা কেন হিন্দি সিনেমার কাছে লভাংশ দাবি করবে? তারা যদি শিল্পীদের কল্যাণে কাজ করতে চায় অন্য ভাবে করুক। কমিশন নিয়ে কেন করবে?

চলচ্চিত্রের বর্তমান সংকট উত্তরণের উপায় জানিয়ে ডিপজল বলেন, আমাদেন সিনেমা দিয়েই সমাধান করতে হবে। এর আগে যখন চলচ্চিত্রে অস্থিরতা ছিল তখন তো আমরাই উত্তরণ করেছিলাম। সেভাবেই করতে হবে। হিন্দি সিনেমা সমাধান নয়। এ ধরনের চিন্তা না আনাই মঙ্গল। আমি বিশ্বাস করি, আমাদের সিনেমা নতুন করে আবারো ঘুরে দাঁড়াবে। বাঙালি হিন্দি নয়, বাংলা সিনেমা দেখতে চায়। আমাদের দেশ হিন্দির নয়। সংকট উত্তরণের জন্য সবার এক হয়ে কাজ করতে হবে।

পরিচালক সমিতির পারিবারিক মিলন মেলা নিয়ে তিনি বলেন, অনেকদিন পর সবার সঙ্গে দেখা হয়ে ভালো লাগছে। সামনে আরো ভালো কিছু হবে। নতুন কমিটির কাছে ভালো কিছু প্রত্যাশা করি।

বর্তমানে ডিপজল প্রযোজিত ও অভিনীত বেশকিছু সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। আসন্ন ঈদে তার একটি সিনেমা মুক্তির কথা রয়েছে। পরে ধারাবাহিকভাবে বাকি সিনেমাগুলো মুক্তি পাবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

প্রয়োজনে কাফনের কাপড় পরে রাজপথে নামব : ডিপজল

আপডেট সময় : ০৯:৫১:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৩