সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করা হবে, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী” — অ্যাড. মো. শাহাদাৎ হোসেন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ বাবুগঞ্জের দুই মাদক কারবারি গ্রেপ্তার শাপলা চত্বরে হত্যাকান্ডের ঘটনায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ

ঘোড়াঘাটের আমেনা বেগম হত্যা মামলার প্রধান আসামী দিনাজপুরে গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:১১:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৩ ৯৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহতাব উদ্দিন আল মাহমুদ,ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে জমিজমা নিয়ে বিরোধের জেরে আমেনা বেগম (৫০) নামের এক নারীকে ছুরিকাঘাতে হত্যা মামলার প্রধান আসামী মোয়াজ্জেম হোসেন মিন্টুকে (৪৫) গ্রেফতার করেছে ঘোড়াঘাট থানা পুলিশ।

২৬ ফেব্রয়ারী রবিবার বিকেল ৪টায় দিনাজপুর সদর উপজেলার বড় মাঠ এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। ঘটনার ২২ দিন পর মামলার মূল আসামী মোয়াজ্জেম হোসেন মিন্টুকে গ্রেফতার করতে সক্ষম হলো পুলিশ।

গত ৪ ফেব্রুয়ারী জমিজমা নিয়ে বিরোধের জেরে আমেনা বেগম (৫০) নামের এক নারীকে ছুরিকাঘাত করে হত্যা করে তারই প্রতিপক্ষ মোয়াজ্জেম হোসেন মিন্টু সহ তার লোকজন।

নিহত আমেনা বেগম উপজেলার সিংড়া ইউনিয়নের বারপাইকেরগড় গ্রামের সেকেন্দার আলীর স্ত্রী। ঘটনার দিনগত রাতেই নিহতের স্বামী বাদী হয়ে ঘোড়াঘাট থানায় ৬ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা করে। মামলায় অজ্ঞাত আরো ৬ থেকে ৭ জনকে আসামী করেন তিনি। ঘটনার পরপরেই পুলিশ এজাহারনামীয় সাখাওয়াত হোসেনকে (৪০) গ্রেপ্তার করে।

মামলার তদন্ত কর্মকর্তা ঘোড়াঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) মোজাফ্ফর রহমান বলেন, প্রধান আসামীকে গ্রেফতারের জন্য আমরা ঘটনার পর থেকেই তথ্য প্রযুক্তির ব্যবহার সহ সোর্সিং করে আসছিলাম। তবে আসামী বেশ চতুর হওয়ায় সে মাঝে মাঝেই নিজের অবস্থান পরিবর্তন করত। ফলে একাধিকবার সে আমাদের হাতের নাগালে আসলেও তাকে আমরা গ্রেফতার করতে ব্যর্থ হয়েছি।

ঘোড়াঘাট থানার ্অফিসার ইনচার্জ (ওসি) আবু হাসান কবির বলেন, রবিবার সকালে আমরা জানতে পারি মামলার মূল এবং প্রধান আসামী দিনাজপুর শহরে অবস্থান করছে। সাথে সাথেই আমাদের একাধিক আভিযানিক দল সেখানে উপস্থিত হয়। বিকেলে তাকে আমরা গ্রেফতারে সমর্থ হই। গ্রেফতারকৃত আসামীকে ২৭ ফেব্রুয়ারী সোমবার দিনাজপুরের আদালতে উঠানো হবে। অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য আমরা আসামীকে রিমান্ডে নেওয়ার আবেদন করবো।

তিনি আরো বলেন, এই মামলায় এখন পর্যন্ত দুজন আসামী গ্রেফতার হলো। এজাহারনামীয় পলাতক আরো চার আসামীকে দ্রুত গ্রেফতার করতে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঘোড়াঘাটের আমেনা বেগম হত্যা মামলার প্রধান আসামী দিনাজপুরে গ্রেফতার

আপডেট সময় : ০১:১১:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৩