সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করা হবে, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী” — অ্যাড. মো. শাহাদাৎ হোসেন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ বাবুগঞ্জের দুই মাদক কারবারি গ্রেপ্তার শাপলা চত্বরে হত্যাকান্ডের ঘটনায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ

কালকিনিতে আদম ব্যবসায়ীর খপ্পরে পড়ে সর্বস্বান্ত পরিবার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪৭:২২ পূর্বাহ্ন, রবিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৩ ৬১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মো ঃ রাজু আহ‌ম্মেদ মাদারীপুর জেলা প্রতিনিধি
কালকিনিতে আবুল কালাম খাঁ নামে এক অসহায় কৃষক আদম বেপারীর খপ্পরে পড়ে নিঃস্ব হয়ে পড়েছেন। ভুক্তভোগী আবুল কালাম উপজেলার এনায়েতনগর এলাকার পূর্ব কালাই সরদারের চর গ্রামের মোসলেম খাঁর ছেলে। শনিবার উপজেলা রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে ভুক্তভোগী পরিবারের এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়, ২০২২ সালের অক্টোবর মাসে উপজেলার এনায়েতনগর এলাকার মহরদ্দিরচর গ্রামের আদম বেপারী মো. সেন্টু বেপারী ৬ লাখ টাকার বিনিময়ে কৃষক আবুল কালামকে লন্ড্রির দোকানের কাজের কথা বলে একটি ভুয়া ভিসা দিয়ে সৌদি আরব পাঠায়। কিন্তু আবুল কালাম সৌদি পৌঁছানোর পর দেখেন ওই ভিসায় কোনো কাজ নেই। তিনি কাজ চাইলে উল্টো তাকে লাঞ্ছিত করে সেন্টু বেপারীর লোকজন। পরে কোনো কাজ না পেয়ে নিরুপায় হয়ে আবুল কালাম সৌদিতে না খেয়ে কষ্ট করে লুকিয়ে থেকে মাত্র ৫ মাস পরে ফেরত আসেন। ওই আদম বেপারী সেন্টুর বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী আবুল কালাম ও তার পরিবার। আবুল কালামের স্ত্রী বেগম বলেন, আমার স্বামীকে বিভিন্ন মানুষের কাছ থেকে ধারদেনা করে বিদেশ পাঠিয়েছিলাম। কিন্তু সেন্টু প্রতারণা করে আমার স্বামীকে একটি ভুয়া ভিসা দিয়ে পাঠায়। অভিযুক্ত সেন্টু বেপারীর সঙ্গে মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি। এ ব্যাপারে কালকিনি থানার ওসি শামীম হোসেন জানান, এ বিষয়ে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কালকিনিতে আদম ব্যবসায়ীর খপ্পরে পড়ে সর্বস্বান্ত পরিবার

আপডেট সময় : ০৮:৪৭:২২ পূর্বাহ্ন, রবিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৩