নলছিটিতে একদিন ব্যাপী প্রানী সম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৭:৪৯:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৩ ৭১ বার পড়া হয়েছে
ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠির নলছিটিতে প্রানী সম্পদ অধিদপ্তরের আয়োজনে একদিন ব্যাপী প্রানীজ সম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার(২৫ ফেব্রুয়ারী) উপজেলার চায়না মাঠে অনুষ্ঠিত প্রদর্শনীর উদ্বোধন করেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বানিজ্য মন্ত্রনালয়ের উপসচিব মাজহারুল ইসলাম।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) জান্নাত আরা নাহিদ’র সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা খোন্দকার মুজিবুর রহমান, নলছিটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মকর্তা মো. মফিজুর রহমান, মেহেন্দিগঞ্জ উপজেলার সমবায় কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ইউসুফ আলী তালুকদার প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রানীজ সম্পদ কর্মকর্তা মো. হাফিজুর রহমান। সঞ্চালনায় ছিলেন শিক্ষক ও সাংবাদিক মো. আমির হোসেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ প্রদর্শনীর বিভিন্ন স্টল পরিদর্শন করেন। প্রদর্শনীতে ৫০ টি স্টল উপজেলার বিভিন্ন খামারীরা অংশগ্রহণ করেন। প্রদর্শনী শেষে শ্রেষ্ঠ খামারিকে পুরস্কৃত করা হবে।


























