সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চুয়াডাঙ্গায় প্রাইভেট থেকে ফেরার পথে এএসআই’র শিশু কন্যা নিখোঁজ চুয়াডাঙ্গার জীবননগর লাইসেন্স বিহীন ক্লিনিকের মালিককে জরিমানা পরে ক্লিনিকে সিলগালা অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

রাজশাহীতে অস্ত্রসহ অপহরণকারী চক্রের চার সদস্য গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০৯:০৮ পূর্বাহ্ন, শনিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৩ ১১৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহী প্রতিনিধি

রাজশাহীতে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ অপহরণ করে মুক্তিপন আদায় চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। শুক্রবার দিবাগত রাতে নগরীর হেঁতেমখা এলাকার একটি দুইতলা বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। শনিবার দুপুরে নগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন, নগরীর বোয়ালিয়া মডেল থানার হেতেমখাঁ এলাকার জোয়াদুল আহাদ খান ফারুকের ছেলে আরেফিন আহাদ খান সানি (৪২), আজাদ আলীর ছেলে মোস্তাক আহম্মেদ ফাহিম (২২), নুরুজ্জামানের ছেলে পারভেজ (২৭) ও চন্দ্রিমা থানার মেহেরচন্ডি এলাকার আলম সরকারের ছেলে সাব্বির সরকার (২৫)।

মহানগর পুলিশের গোয়েন্দা শাখার উপ-কমিশনার আল মামুন জানান, গ্রেপ্তাকৃতরা বিভিন্ন সময় নানা শ্রেণিপেশার মানুষকে অপহরণ করে দেশিয় অস্ত্র প্রদর্শণের মাধ্যমে ভয়ভীতি দেখিয়ে মুক্তিপণ দাবি করতো। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় একটি অপহরণ ও একটি অস্ত্র মামলা দায়ের করা হয়েছে। এই চক্রের অন্যান্য সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

আল মামুন আরও বলেন, গত ১২ ফেব্রুয়ারি লোকনাথ স্কুলের সামনে থেকে দেলোয়ার হোসেন নামের জনৈক এক ব্যক্তিকে তারা কৌশলে অপহরণ করে সানির বাড়িতে নিয়ে যায়। এরপর সেখানে তাদের টর্চারসেলে দেলোয়ারকে নির্যাতন করে এবং প্রাণনাশের হুমকি দিয়ে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। পরে পরিবারের সদস্যদের কাছ থেকে ব্যাংকিং অ্যাপসের মাধ্যমে অপহরণকারীরা ৫০ হাজার টাকা মুক্তিপণ নেন। মুক্তিপণ দিয়ে ছাড়া পেয়ে দেলোয়ার বিষয়টি তৎক্ষনাৎ পুলিশকে জানায়।

চলতি মাসেই তারা একইভাবে চারজনকে অপহরণ করে মুক্তিপণ আদায় করেছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রাজশাহীতে অস্ত্রসহ অপহরণকারী চক্রের চার সদস্য গ্রেপ্তার

আপডেট সময় : ১১:০৯:০৮ পূর্বাহ্ন, শনিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৩