সংবাদ শিরোনাম ::
ভান্ডারিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান ও কমিউনিটি সভা অনুষ্ঠিত মাথায় পিস্তল ঠেকিয়েও দমানো যায়নি, এবার সাংবাদিক আসলামকে মাদক মামলায় ফাঁসানোর ছক! বাবুগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করা হবে, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী” — অ্যাড. মো. শাহাদাৎ হোসেন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ বাবুগঞ্জের দুই মাদক কারবারি গ্রেপ্তার শাপলা চত্বরে হত্যাকান্ডের ঘটনায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫

গণতান্ত্রিক পন্থায় হবে আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫২:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৩ ৮২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স

আগামীর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন গণতান্ত্রিক পন্থায় হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, ‘চলতি বছরের শেষে বা আগামী বছরের শুরুতে দ্বাদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচন গণতান্ত্রিক পন্থায় হবে। জনগণ যাদের ভোট দেবে, তারাই সরকার গঠন করবে।’

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) অ্যাকাউন্টিং বিভাগের দ্বিতীয় পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মুক্তিযুদ্ধের অন্যতম দলিল ছিল বঙ্গবন্ধুর ছয়দফা। তখনকার নেতারা আমাদের ছয়দফা শিখিয়েছিলেন। ছাত্রজীবনে ছয় দফা মুখস্থ করে গ্রামে গঞ্জে ঘুরে ঘুরে মানুষকে তার গুরুত্ব বুঝিয়েছি।’

নেতা হতে তৎকালিন জগন্নাথ কলেজের (জগন্নাথ বিশ্ববিদ্যালয়) গুরুত্বের কথা তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এখানে (জবি) রাজনীতিতে আমার হাতেখড়ি হয়। এখানেই পেয়েছি রাজনৈতিক দীক্ষা।’

মন্ত্রী আরও বলেন, ‘মুক্তিযুদ্ধ পরবর্তী সময় বহুবার ষড়যন্ত্র হয়েছে। রাজাকার-আলবদরদের যারা তৈরি করেছিলো তাদের গাড়িতে, বাড়িতে উড়েছে স্বাধীন বাংলাদেশের পতাকা। বঙ্গবন্ধুকে ষড়যন্ত্রের মাধ্যমে হত্যার কথা বিদেশে গিয়েও শুনতে হয়েছে। এ কথা শুনে আমাদের মাথা নিচু হয়ে যেত। তবে আজ জাতি সেই কলঙ্ক থেকে মুক্তি পেয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিকে এ কলঙ্ক থেকে মুক্তি দিয়েছেন।’

অ্যাকাউন্টিং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এন আই আহমেদ সৈকতের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সভাপতি কামরুল হাসান রিপন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি জবি উপাচার্য অধ্যাপক ড. মো ইমদাদুল হক বলেন, ‘আল‍্যামনাই হলো বিশ্ববিদ্যালয়ের প্রাণ। আল‍্যামনাই বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে সহায়ক।’

বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মেসবাহ উদ্দিন আহমেদ বলেন, ‘তরুণ নেতৃত্ব তৈরিতে এগিয়ে আসতে হবে। সৎ নেতৃত্ব নির্বাচন করতে হবে। দেশের উন্নয়নে তরুণদের আত্মনিয়োগ করতে হবে।’

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. গোলাম মোস্তফা, বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক মো. শফিকুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গণতান্ত্রিক পন্থায় হবে আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় : ০৮:৫২:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৩