সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করা হবে, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী” — অ্যাড. মো. শাহাদাৎ হোসেন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ বাবুগঞ্জের দুই মাদক কারবারি গ্রেপ্তার শাপলা চত্বরে হত্যাকান্ডের ঘটনায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ

সুপারি চুরির অপবাদে ১১ বছরের শিশুকে শিকলে বেঁধে নির্যাতনের ঘটনায় ডেকোরেটর ব্যবসায়ি গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০০:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২২ ফেব্রুয়ারী ২০২৩ ৬৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠির নলছিটিতে সুপারি চুরির অপবাদে ১১ বছরের এক শিশু ও তার বাবাকে শিকল দিয়ে গাছে বেঁধে টানা ১১ ঘন্টা নির্যাতনের ঘটনায় লতিফ খান (৫৫) নামে এক ডেকোরেটর ব্যবসায়িকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার তেতুলবাড়িয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। এরআগে সন্ধ্যায় ভুক্তভোগীর শিশুর বাবা বাবুল হাওলাদার বাদি হয়ে থানায় মামলা করেন।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার রাত ১১দিকে উপজেলার রানাপাশা ইউনিয়নের তেতুলবাড়িয়া গ্রামের লতিফ খানের বাড়ির বাড়ির আঙিনায় শুকিয়ে মজুদ করে রাখা দুই কুড়ি (৪২০টি) সুপারি চুরির ঘটনা ঘটে। একই গ্রামের বাসিন্দা দিনমজুর মো. বাবুল হাওলাদার ও তার ১১ বছর বয়সী শিশু শিশু মো. ছাব্বির বিরুদ্ধে চুরির অভিযোগে এনে তাদেরকে বাড়ি থেকে আটক করে নিজ বাড়িতে নিয়ে যায় লতিফ খান ও স্থানীয় কয়েকজন যুবক। পরবর্তীতে বাড়ির উঠানে আমড়া গাছের সঙ্গে শিকল দিয়ে বেঁধে মধ্যযুগীয় কায়দায় ওই দুজনের উপর পাশবিক নির্যাতন চালায়। রাত ১২টার দিকে আব্বাস হাওলাদার নামে স্থানীয় এক মাংস বিক্রেতা কাঁচি দিয়ে ওই শিশুর মাথার চুল কেটে দেন। এরপর সারারাত গাছের সঙ্গে তাদেরকে বেঁধে রাখা হয়। সোমবার সকালে এ ঘটনা ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে তোলপাড় শুরু হয়। অবস্থা বেগতিক দেখে মুচলেকা নিয়ে বাবুল হাওলাদার ও তার ছেলেকে ছেড়ে দেন লতিফ খান।

এ ঘটনা প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়লে পুলিশ প্রশাসনের টনক নড়ে। এরপর অভিযান চালিয়ে অভিযুক্ত লতিফ খানকে গ্রেফতার করে পুলিশ।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, শিকলে বেঁধে শিশু নির্যাতনের ঘটনায় মামলা হয়েছে। ঘটনার মূলহোতা লতিফ খানকে গ্রেফতার করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেফতারে চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সুপারি চুরির অপবাদে ১১ বছরের শিশুকে শিকলে বেঁধে নির্যাতনের ঘটনায় ডেকোরেটর ব্যবসায়ি গ্রেফতার

আপডেট সময় : ০৯:০০:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২২ ফেব্রুয়ারী ২০২৩