সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করা হবে, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী” — অ্যাড. মো. শাহাদাৎ হোসেন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ বাবুগঞ্জের দুই মাদক কারবারি গ্রেপ্তার শাপলা চত্বরে হত্যাকান্ডের ঘটনায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ

তেতুলিয়ায় সড়ক দুর্ঘটনায় রেনেটা ফার্মা প্রতিনিধি নিহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫৫:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী ২০২৩ ৬৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধিঃ তেঁতুলিয়ায় সড়ক দুর্ঘটনায় রেনেটা ফার্মাসিউটিক্যালের তেঁতুলিয়া ব্রাঞ্চ প্রতিনিধি উজ্জ্বল নিহত হয়েছে। মঙ্গলবার সকালে বাংলাবান্ধা- পঞ্চগড় মহাসড়কে উপজেলার দেবনগর ইউনিয়নের মাগুরমারী চৌরাস্তা নামক স্থানে ট্রাক- মটরসাইকেল সংঘর্ষ হয়। এসময় মোটরসাইকেল আরোহী রেনেটার ফার্মাসিউটিক্যাল লিঃ রিপ্রেজেন্টেটিভ নিহত হয়েছেন।
তিনি উপজেলার সদর ইউনিয়নের মমিনপাড়া গ্রামে পরিবার নিয়ে দীর্ঘদিন ভাড়া বাসায় বসবাস করতেন। সে রাজশাহী জেলার চারঘাট উপজেলার বরকতপুর গ্রামের জামালউদ্দীনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে উজ্জল কোম্পানীর মিটিংএ পঞ্চগড় যাওয়ার সময় মাগুরমারি এলাকায় ট্রাকের সাথে মুখোমুখি
সংঘর্ষে আহত হয় । পরে স্থানীয় ও ফায়ার সার্ভিস সদস্যরা তেঁতুলিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. রাজিনুল হক তাকে মৃত ঘোষণা করেন।
তেঁতুলিয়া হাইওয়ে থানার এসআই জামিরুল ইসলাম জানান, এ ঘটনায় ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

তেতুলিয়ায় সড়ক দুর্ঘটনায় রেনেটা ফার্মা প্রতিনিধি নিহত

আপডেট সময় : ১১:৫৫:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী ২০২৩