সংবাদ শিরোনাম ::
বিরামপুরে জমি নিয়ে বিরোধের অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রান্তিক মানুষকে বিনা সুদে গরু দেওয়া হবে মন্ত্রী ডা. জাহিদ হোসেন গোপালগঞ্জে নিষিদ্ধ আ.লীগের লকডাউন ঘিরে উদ্বেগ-উৎকণ্ঠা, নিরাপত্তায় ৫৫ প্লাটুন বিজিবি জীবননগরে মাটিভর্তি লাটাহাম্বারের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু বানারীপাড়ায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার কালকিনিতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, শতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে গ্রামবাসীর বাধা, অভিযান শেষ না করেই ফিরল পুলিশ বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন বাবুগঞ্জের রহমতপুরে ৩ হাজার ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার উজিরপুরে বাস -মোটরবাইক মূখোমূখি সংঘর্ষে বৃদ্ধ নিহত

তেঁতুলিয়ায় ৫২ ভাষার প্রতি শ্রদ্ধা জানিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫৩:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী ২০২৩ ১০৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধিঃ তেঁতুলিয়া উপজেলায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ৫২টি ভাষার প্রতি শ্রদ্ধা জানিয়ে নির্মাণ করা হয় শহীদ মিনার। সেই শহীদ মিনারেই শহিদের প্রতি শ্রদ্ধা জানালো উপজেলার সর্বস্তরের মানুষ।
জানাযায়, ২০২১ সালে সিলেটের লিডিং ইউনিভার্সিটিতে ৫২টি ভাষায় ‘মা’ শব্দ খচিত শহীদ মিনারের উদ্বোধন করেন পরিকল্পনামন্ত্রী এম. এ. মান্নান। একটু ভিন্ন আঙ্গিকে নির্মিত এ শহীদ মিনারটি বিভিন্ন নৃ-গোষ্ঠী ও আঞ্চলিক উচ্চারণে মা শব্দটি স্থাপনের মাধ্যমে সব মায়ের প্রতি শ্রদ্ধা এবং সব মাটির প্রতি সম্মান প্রদর্শন করাসহ মনকে প্রসারিত করার সুযোগ করে দিয়েছে।
তারই ধারাবাহিকতায় এবার তেঁতুলিয়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে তেঁতুলিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠের কেন্দ্রীয় শহিদ মিনারটি সংস্কার করে পুন:নির্মাণ করা হয়।
সকল শহিদের প্রতি শ্রদ্ধা জানাতে এসে শহিদ মিনারটি দেখে আনন্দিত তেঁতুলিয়াবাসী।
এছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা জানানো হয়।
বাঙালি জাতীয়তাবাদের মূলভিত্তি হচ্ছে বায়ান্নর ভাষা আন্দোলন। স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার পেছনে ভাষা আন্দোলনের গুরুত্ব অনস্বীকার্য।
উপজেলা নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র সাহা বলেন, ২১ ফেব্রুয়ারি যেহেতু আন্তর্জাতিক মাতৃভাষা দিবস তাই বিশ্বের সকল ভাষার প্রতি সম্মান ও শ্রদ্ধা জানাতেই আমরা এরকম একটা উদ্যোগ গ্রহণ করেছি। তেঁতুলিয়া সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে কেন্দ্রীয় শহিদ মিনারটি সংস্কার করে বিশ্বের বিভিন্ন ভাষার বর্ণমালা দিয়ে পুন: নির্মাণ করা হয়েছে। সব ভাষার প্রতি আমাদের শ্রদ্ধা ও ভালোবাসা তৈরি হোক এ ভাবনা থেকেই ৫২ ধরণের বর্ণমালা এখানে অলঙ্কিত করেছি। আশা করছি এটা দেখে অনেকের ভাষার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা তৈরি হবে।
প্রত্যুষে মিনারের বেদিতে পুষ্পস্তবক অপর্ণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন, চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা, আলোচনা সভাসহ শহিদদের স্মরণে পাঁচ হাজার দুইশত মোমবাতি দিয়ে বিশাল আকৃতির শহিদ মিনার অঙ্কন করে তা প্রথম সন্ধ্যায় প্রজ্জ্বলনের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

তেঁতুলিয়ায় ৫২ ভাষার প্রতি শ্রদ্ধা জানিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

আপডেট সময় : ০৩:৫৩:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী ২০২৩