সংবাদ শিরোনাম ::
বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার ​নলছিটির সাবেক পিআইও বিজন কৃষ্ণ খরাতীর ৫ মাসের কারাদণ্ড ১২ লাখ টাকা অর্থদণ্ড কাঁঠালিয়ায় ৬৩ কেজি পলিথিন জব্দ, ১০ হাজার টাকা জরিমানা ঘোড়াঘাটের সীমানার ৫০০ মিটার ভিতরে পলাশবাড়ী সীমানা পলক স্থাপনের চেষ্টা এলাকায় ক্ষোভ উপজেলা প্রশাসনের ঘটনাস্থল পরিদর্শন ঝালকাঠির কাঠালিয়ায় পরিবেশ ও শব্দ দূষণবিরোধী মোবাইল কোর্ট: ১২ হাজার টাকা জরিমানা দর্শনা ইমিগ্রেশন দিয়ে ভারতে পালানোর সময় এক যুবক আটক বোর্ড চ্যালেঞ্জে পাস চার ছাত্রী: তেঁতুলিয়ার বোয়ালমারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের প্রশংসনীয় উদ্যোগ

প্রেমে রাজি না হওয়ায়’ চিরকুট লিখে স্কুল শিক্ষিকার ঘরে আগুন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৪:২২ পূর্বাহ্ন, সোমবার, ২০ ফেব্রুয়ারী ২০২৩ ১০৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

ফরিদপুরের আলফাডাঙ্গায় প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় নাছরিন (৩১) নামে এক স্কুল শিক্ষিকাকে চিরকুট লিখে তার ভাড়া ঘরে আগুন দিয়েছেন দুর্বৃত্তরা। নাছরিন আলফাডাঙ্গা পৌরসভার চর নওয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

শনিবার রাতে ঘটে যাওয়া ঘটনায় রোববার রাতে ওই শিক্ষিকা বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। নাছরিন কাশিয়ানী উপজেলার শিবগাতী গ্রামের নজরুল ইসলামের স্ত্রী। তিন সন্তান নিয়ে আলফাডাঙ্গা পৌরসভার চর নওয়াপাড়া গ্রামে মাহামুদুল হাচানের বাড়িতে তিনি ভাড়া থাকতেন।

লিখিত অভিযোগ থেকে জানা যায়, অজ্ঞাত ব্যক্তিরা পাঁচটি ফোন নম্বর থেকে প্রায় সময় ফোন দিয়ে প্রেম নিবেদনসহ কু-প্রস্তাব দিতেন। পরে প্রস্তাবে রাজি না হওয়ায় ভয়ভীতি দেখায় তারা। গত ২ ফেব্রুয়ারি কোনো এক সময় বাড়ির বাউন্ডারিতে চিরকুট লিখে রাখে। সেখানে অশ্লীল ভাষা ব্যবহারসহ ঘরে আগুন দেওয়ার কথা লেখা ছিল।

বিদ্যালয় দুই দিন বন্ধ থাকায় নাছরিন গত ১৭ তারিখ বিকেলে স্বামীর বাড়ি চলে যান। ১৯ তারিখ বিকেলে বাসায় ফিরে দেখতে পান বাড়ির মূল ফটক ও ঘরের তালা ভাঙা। পরে ঘরে ঢুকে দেখতে পান তাদের ব্যবহৃত সমস্ত পোশাক, প্রয়োজনীয় মালামাল ও খাদ্য পণ্যসহ সব জিনিসপত্র আগুন দিয়ে পোড়ানো।

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আফিয়া পারভিন জানান, চিরকুটের ঘটনায় নাছরিনকে থানায় সাধারণ ডায়রি করতে বলেছিলাম তবে গ্রামের মাতুব্বররা বলেছিলেন বিষয়টি তারা দেখবেন।

বাড়ির মালিক মাহামুদুল হাচান বলেন, স্কুল শিক্ষিকা তিন সন্তান নিয়ে ভাড়া থাকেন। দেওয়ালে চিরকুট লেখার বিষয়টি নিয়ে সেলিম শেখ নামে এক স্থানীয় মাতুব্বর বলেছিলেন তিনি বিষয়টি দেখবেন। যার কারণে আমি আইনের আশ্রয় নেইনি।

এ বিষয় নিয়ে জানতে সেলিম শেখকে একাধিক বার ফোন করলে তিনি ফোন ধরেননি।

স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আজিজুর রহমান তালুকদার বলেন, খবর পেয়ে আমি নিজে ঘটনাস্থলে গিয়েছি, যারা এ ঘটনার সঙ্গে জড়িত তাদের বিচার দাবি করছি।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আবু তাহের জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

প্রেমে রাজি না হওয়ায়’ চিরকুট লিখে স্কুল শিক্ষিকার ঘরে আগুন

আপডেট সময় : ০৯:৩৪:২২ পূর্বাহ্ন, সোমবার, ২০ ফেব্রুয়ারী ২০২৩