সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করা হবে, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী” — অ্যাড. মো. শাহাদাৎ হোসেন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ বাবুগঞ্জের দুই মাদক কারবারি গ্রেপ্তার শাপলা চত্বরে হত্যাকান্ডের ঘটনায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ

ডিমলার উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে ছয়জনের মনোনয়নপত্র দাখিল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫৩:৩১ পূর্বাহ্ন, সোমবার, ২০ ফেব্রুয়ারী ২০২৩ ৭১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সুজন মহিনুল,বিশেষ প্রতিনিধি।।নীলফামারীর ডিমলা উপজেলার ৩-নং ডিমলা সদর ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে ছয়জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।রবিবার(১৯ ফেব্রুয়ারি)নির্ধারিত তারিখের শেষ দিন বিকেল ৪টা পর্যন্ত উপজেলা নির্বাচন অফিসে এই ছয়জন চেয়ারম্যান পদপ্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেন।তারা হলেন-আওয়ামী লীগ দলীয় মনোনীত প্রার্থী এ,এইচ,এম ফিরোজ সরকার,স্বতন্ত্র প্রার্থী ডিমলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মাজহারুল ইসলাম লিটন,উৎপল কুমার সিংহ রায়,সফিয়ার রহমান,মজিব উদ্দিন ও আমিনুর রহমান।গত ২৩ জানুয়ারি ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র যাচাই-বাছাই ২০ ফেব্রুয়ারি।আপিল দাখিলের তারিখ-২১ থেকে ২৩ ফেব্রুয়ারি।আপিল নিষ্পত্তির তারিখ-২৪ থেকে ২৬ ফেব্রুয়ারি।প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৭ ফেব্রুয়ারি।প্রতীক বরাদ্দ-২৮ ফেব্রুয়ারি ও ভোট গ্রহণের তারিখ-১৬ মার্চ ২০২৩ইং।এই ইউনিয়নে মোট ভোটার সংখ্যা-৩৪ হাজার ৩শত ৭৫ জন।এরমধ্যে নারী ভোটার ১৭ হাজার ৫২জন ও পুরুষ ভোটারের সংখ্যা ১৭ হাজার ৩ শত ২২জন এবং তৃতীয় লিঙ্গের ১ জন।
ডিমলা সদর ইউনিয়নের উপ-নির্বাচনের রিটার্নিং অফিসার ও সৈয়দপুর উপজেলা নির্বাচন অফিসার রবিউল আলম সত্যতা নিশ্চিত করে বলেন,মনোনয়নপত্র দাখিলের শেষদিনে একজন আওয়ামী লীগ দলীয় ও পাঁচজন স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।আশা রাখি উপজেলা প্রশাসন,পুলিশ প্রশাসন ও সাংবাদিকসহ সকলের সহযোগিতায় আমরা আগামী ১৬ই মার্চ ২০২৩ইং সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারব।
প্রসঙ্গত: গত ২০২১ ইং ২৬ ডিসেম্বর ডিমলা ৩ নং ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হলে ৮ হাজার ১ শত ৪৪ ভোট পেয়ে দ্বিতীয় বারের মত নৌকা প্রতীকে পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন আবুল কাশেম সরকার।পরে গত ১৪ই ডিসেম্বর ২০২২ইং রাতে চেয়ারম্যান আবুল কাশেম সরকার মৃত্যুবরণ করলে ইউনিয়ন পরিষদটিতে চেয়ারম্যান পদ শুন্য হয়।গত ২৩ জানুয়ারি ২০২৩ইং ইউনিয়নটির উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।এখানে এবার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ইভিএম মেশিনে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ডিমলার উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে ছয়জনের মনোনয়নপত্র দাখিল

আপডেট সময় : ০৫:৫৩:৩১ পূর্বাহ্ন, সোমবার, ২০ ফেব্রুয়ারী ২০২৩