সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করা হবে, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী” — অ্যাড. মো. শাহাদাৎ হোসেন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ বাবুগঞ্জের দুই মাদক কারবারি গ্রেপ্তার শাপলা চত্বরে হত্যাকান্ডের ঘটনায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ

তৃণমূলের ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের নির্দেশ শেখ হাসিনার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫৫:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৩ ৬৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের আওতাধীন ইউনিট, ওয়ার্ড ও থানা সম্মেলন দ্রুত সময়ের মধ্যে শেষ করতে নির্দেশনা দিয়েছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সঙ্গে দলের ত্যাগী নেকাকর্মীদের মূল্যায়ন করারও নির্দেশ দেন তিনি।

আজ রোববার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ নেতাদের এক সৌজন্য সাক্ষাতে এই নির্দেশনা দেন তিনি।

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের বিষয়ে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন বলেন, ‘বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী রমজানের আগে ইউনিট ও ওয়ার্ড সম্মেলন শেষ করতে বলেছেন। ইউনিট ও ওয়ার্ড সম্মেলনের পরে দ্রুততম সময়ে থানা সম্মেলন শেষ করে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সম্মেলন আয়োজনেরও নির্দেশ দিয়েছেন নেত্রী। দলের প্রাথমিক সদস্য সংখ্যা বাড়ানোর ওপর জোর দিয়েছেন তিনি। এজন্য দলের তৃণমূল পর্যায়ে ত্যাগী ও নিবেদিত ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ ও প্রবীণ সদস্যদের মূল্যায়ন করারও নির্দেশ দেন দলের সভাপতি।’

আ জ ম নাছির উদ্দিন আরও বলেন, ‘বিএনপির অপপ্রচার ও আন্দোলনের নামে নাশকতাসহ সকল ষড়যন্ত্র জনগণকে সঙ্গে নিয়ে সতর্কভাবে মোকাবিলা করার নির্দেশনা দিয়েছেন দলীয় সভানেত্রী। এ ব্যাপারে তৃণমূল ও সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তিনি।’

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সহ-সভাপতি অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, খোরশেদ আলম সুজন, জহিরুল আলম দোভাষ ও আলতাফ হোসেন চৌধুরী, নগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী, যুগ্ম সম্পাদক বদিউল আলম, কোষাধ্যক্ষ আবদুচ ছালাম প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

তৃণমূলের ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের নির্দেশ শেখ হাসিনার

আপডেট সময় : ০৩:৫৫:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৩