সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করা হবে, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী” — অ্যাড. মো. শাহাদাৎ হোসেন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ বাবুগঞ্জের দুই মাদক কারবারি গ্রেপ্তার শাপলা চত্বরে হত্যাকান্ডের ঘটনায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ

গুলশানে বহুতল ভবনে আগুন, আটকা পড়েছেন অনেকে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২৪:৩১ অপরাহ্ন, রবিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৩ ৬৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

রাজধানীর গুলশানে একটি ১২তলা ভবনের সপ্তম তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডের খবরে আতঙ্কে কয়েকজন বাসিন্দা ভবন থেকে লাফ দিয়ে নিচে পড়ে আহত হয়েছেন। তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া ওই ভবনে এখনও অনেকে আটকা পড়েছেন। ঘটনাস্থলে একাধিক অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে।

আজ রোববার সন্ধ্যা ৭টার দিকে গুলশান-২ নম্বর এলাকার ওই বহুতল ভবনে আগুনের সূত্রপাত হয়। রাত ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।

ফায়ার সার্ভিসের সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন এ তথ্য নিশ্চিত করেন।

ফলো করুন-
ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন সমকাল ইউটিউব
তিনি জানান, গুলশান-২ এর ১০৪ নম্বর সড়কের ২/এ নম্বর আবাসিক ভবনটির সপ্তম তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ সন্ধ্যা ৭টা ১০ মিনিটে ফায়ার সার্ভিস অগ্নিকাণ্ডের খবর পায়। এরপর পর্যায়ক্রমে ৯টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। এছাড়া ওই ভবনের অন্যান্য তলায় আগুন ছড়িয়ে পড়া ঠেকাতে কাজ করছে ফায়ার সার্ভিস।

গুলশান থানা সূত্রে জানা গেছে, আবাসিক ওই ভবনে অনেকগুলো পরিবার বসবাস করে। ভবনের বিভিন্ন তলায় অনেকে আটকা পড়েছেন।

এদিকে ওই ভবন থেকে একজন নারী ও তিনজন পুরুষকে উদ্ধার করা হয়েছে বলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে ওই ভবনের ভেতরে ঠিক কতজন আটকা পড়েছেন, তা এখনও জানা যায়নি।

তবে অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। এ ছাড়া আগুনে ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে ভবনের সপ্তম তলা থেকে প্রচণ্ড ধোঁয়া বের হতে থাকে। আতঙ্কে ভবনের নিচের তলার বাসিন্দারা বাসা থেকে বের হয়ে আসেন। আর সাত তলার ওপরে থাকা বাসিন্দারা ছাদে গিয়ে অবস্থান নেন। এর মধ্যে রাত ৮টার দিকে আতঙ্কে কয়েজন ওপর থেকে লাফ দিয়ে নিচে পড়েন।

ঘটনাস্থলে থাকা ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, আগুনের তীব্রতা কিছুটা কমে এসেছে। তবে ভবনের আশপাশ ধোঁয়াচ্ছন্ন হয়ে পড়েছে। এ কারণে কাজ করতে বেগ পেতে হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গুলশানে বহুতল ভবনে আগুন, আটকা পড়েছেন অনেকে

আপডেট সময় : ০৪:২৪:৩১ অপরাহ্ন, রবিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৩