সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার

কলাপাড়ায় শিক্ষিকাকে ধর্ষণচেষ্টা, স্কুলের সহ-সভাপতি গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪০:১১ পূর্বাহ্ন, শনিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৩ ৭২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স॥ পটুয়াখালীর কলাপাড়ায় এক শিক্ষিকাকে ধর্ষণ চেষ্টার অভিযোগে পক্ষিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ-সভাপতিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ম্যানেজিং কমিটির সহ-সভাপতি বশির মৃধাকে (৪০) শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) রাতে পক্ষিয়াপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এর আগে সন্ধ্যায় তার বিরুদ্ধে ওই শিক্ষিকা কলাপাড়া থানায় মামলা দায়ের করেন।

গ্রেপ্তারকৃত বশির স্থানীয় বালিয়াতলী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের পক্ষিয়াপাড়া গ্রামের মৃত রহমত আলী মৃধার ছেলে। মামলা সূত্রে জানা যায়, বালিয়াতলী ইউনিয়নের পক্ষিয়াপাড়া গ্রামের ওই শিক্ষিকা স্কুলে যাওয়া আসার সময় বশির মৃধা প্রায়ই তাকে কু-প্রস্তাব দিতেন।

বার বার ব্যর্থ হয়ে গত ৫ ফেব্রুয়ারি রাতে বশির মৃধা ওই শিক্ষিকার বাড়িতে গিয়ে লুকিয়ে থাকে। পরে ওই শিক্ষিকা প্রাকৃতিক ডাকে সারা দিতে ঘরের বাইরে নামলে বশির তাকে জাপটে ধরে। এসময় শিক্ষিকার ডাকচিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে বশির দৌড়ে পালিয়ে যায়। পরে বশির মৃধার ভয়ে ওই শিক্ষিকা বিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দেয়।

ওই শিক্ষিকার স্বামী জানান, বিষয়টি নিয়ে স্থানীয়রা সালিশ মিমাংসা করতে চেয়েছিলো। কিন্তু তারা কোনো কিছুই মানেনা। পরে উল্টো তারা আমাদের বাড়িতে এসে আমাকে মারধর করে।

এমনকি ইয়াবাসহ বিভিন্ন মাদক দিয়ে আমাদের পুলিশে ধরিয়ে দেওয়ার হুমকি দেয়।কলাপাড়া থানার ওসি মো. জসিম জানান, আসামিকে আজ (শনিবার) আদালতে প্রেরণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কলাপাড়ায় শিক্ষিকাকে ধর্ষণচেষ্টা, স্কুলের সহ-সভাপতি গ্রেপ্তার

আপডেট সময় : ০৯:৪০:১১ পূর্বাহ্ন, শনিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৩