সংবাদ শিরোনাম ::
বিরামপুরে জমি নিয়ে বিরোধের অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রান্তিক মানুষকে বিনা সুদে গরু দেওয়া হবে মন্ত্রী ডা. জাহিদ হোসেন গোপালগঞ্জে নিষিদ্ধ আ.লীগের লকডাউন ঘিরে উদ্বেগ-উৎকণ্ঠা, নিরাপত্তায় ৫৫ প্লাটুন বিজিবি জীবননগরে মাটিভর্তি লাটাহাম্বারের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু বানারীপাড়ায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার কালকিনিতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, শতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে গ্রামবাসীর বাধা, অভিযান শেষ না করেই ফিরল পুলিশ বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন বাবুগঞ্জের রহমতপুরে ৩ হাজার ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার উজিরপুরে বাস -মোটরবাইক মূখোমূখি সংঘর্ষে বৃদ্ধ নিহত

আজ বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারের নতুন রূপের উদ্বোধন করবেন মেয়র সাদিক আব্দুল্লাহ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৫:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৩ ৮৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স ॥ ১৯৭৩ সালের ৩ জানুয়ারী বঙ্গবন্ধুর নিজ হাতে প্রতিষ্ঠিত বরিশাল কেন্দ্রিয় শহীদ মিনারে নতুন অবয়ব দেয়া হয়েছে।

সংস্কার ও উন্নয়নের মাধ্যমে কেন্দ্রিয় শহীদ মিনারের বিবর্ণ চেহারা পাল্টে দিয়েছে সিটি করপোরেশন। আজ (১৮ ফেব্রুয়ারি) বিকেলে এক অনুষ্ঠানের মাধ্যমে শহীদ মিনার সংস্কার কাজের উদ্বোধন করবেন সিটি মেয়র সাদিক আবদুল্লাহ। ঐতিহাসিক শহীদ মিনার সংস্কার কাজের উদ্বোধনীতে নগরীর বিশিষ্ট ব্যক্তিবর্গকে আমন্ত্রণ জানানো হয়েছে।

১৯৭৩ সালের ৩ জানুয়ারী বরিশালের দক্ষিন সদর রোডের পাশে পরিত্যক্ত জমিতে কেন্দ্রিয় শহীদ মিনার প্রতিষ্ঠিত হয়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজ হাতে কেন্দ্রিয় শহীদ মিনারের ভিত্তিপ্রস্থর উদ্বোধন করেন। উদ্বোধনী ফলকে জাতির জনকের একটি বানী থাকলেও সেটি স্থাপন করা হয় মিনারের পেছনে লোক চক্ষুর আড়ালে। প্রতি বছর ভাষার মাসে সেখানে নানা আনুষ্ঠানিকতা হলেও শহীদ মিনারটি ছিলো অবহেলিত। ভাষা শহীদের এই স্মৃতিস্তম্ভের উন্নয়নে পদক্ষেপ নেয়নি কোনো কর্তৃপক্ষ।

সম্প্রতি সিটি মেয়রের চোখে পড়ে জাতির জনকের সেই উদ্বোধনী বাণী। যেটি স্থাপন করা হয়েছিলো শহীদ বেদীর পেছনে ছোট একটি ফলকে। যার নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে সেই হাজার বছরের শেষ্ঠ বাঙালির অমূল্য বাণী লোক চক্ষুর আড়ালে থাকায় বিষয়টি স্বাভাবিকভাবে নিতে পারেনি বঙ্গবন্ধু পরিবারের সদস্য মেয়র সাদিক। সিটি করপোরেশন থেকে শহীদ মিনার সংষ্কার, চত্ত্বর উন্নয়ন ও সৌন্দর্য বর্ধনের উদ্যোগ নেন তিনি। ইতিমধ্যে সংস্কার ও সৌন্দর্য বর্ধন কাজ প্রায় সম্পন্ন হয়েছে। এখন ধোয়া মোছা চলছে।

বিসিসি’র নির্বাহী প্রকৌশলী আবুল বাশার জানান, কেন্দ্রিয় শহীদ মিনার সংস্কার, চত্ত্বর উন্নয়ন ও সৌন্দর্য বর্ধন কাজের আওতায় মূল বেদীতে টেন হোল ব্রিকস্ এবং চত্ত্বরে আরসিসি ঢালাইয়ের উপর টেন হোল ব্রিকস দিয়ে সু-সজ্জিত করা হয়েছে। বেদীতে প্রবেশের জন্য আরসিসি রাস্তা, বেদীর পেছনে গ্রীন রুম, পুরুষ ও নারীদের পৃথক ওয়াশরুম, ঘোষনা মঞ্চ, গ্রীল সহ সিমানা প্রাচীর, প্রবেশ ও প্রস্থানের দুটি গেট, সৌন্দর্য বর্ধনের বৈদ্যুতিক বাতি, এবং আকর্ষনীয় নানা গাছ সহ ফুলগাছ লাগানো হয়েছে। বেদীর পেছনে সবুজের উপর রক্তিম সূর্য্যের প্রতিচ্ছবি উজ্জল করা হয়েছে। রয়েছে কার পার্কিংও।

এদিকে শহীদ মিনারের পাশে সম্প্রতি একটি ক্লাব উচ্ছেদের পর ফাঁকা জায়গায় শিশুদের জন্য একটি আধুনিক পার্ক নির্মাণ করছে বিসিসি। পাশে বিশাল বঙ্গবন্ধু অডিটরিয়াম এবং অডিটরিয়ামের দক্ষিণ দিকের বিশাল দেয়াল জুড়ে বঙ্গবন্ধু ও তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি বিশেষ মুহূর্তের ছবির ম্যুরাল রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আজ বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারের নতুন রূপের উদ্বোধন করবেন মেয়র সাদিক আব্দুল্লাহ

আপডেট সময় : ০৯:৩৫:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৩