সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চুয়াডাঙ্গায় প্রাইভেট থেকে ফেরার পথে এএসআই’র শিশু কন্যা নিখোঁজ চুয়াডাঙ্গার জীবননগর লাইসেন্স বিহীন ক্লিনিকের মালিককে জরিমানা পরে ক্লিনিকে সিলগালা অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

বরিশালে অবৈধ ইটভাটার ব্যবস্থাপক কারাগারে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০৯:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৩ ৬৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স ॥ বরিশালের বাকেরগঞ্জ উপজেলার অবৈধ ইটভাটার ব্যবস্থাপককে ৬ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি অবৈধ ইটভাটার চিমনি ও করাত কল ভেঙে ফেলা হয়।

শুক্রবার বিকেলে দণ্ডিত ব্যবস্থাপক ফরহাদ হাওলাদারকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। ফরহাদ বাকেরগঞ্জ উপজেলার আউলিয়াপুর গ্রামের মঞ্জুর হাওলাদারের ছেলে এবং আউলিয়াপুর গ্রামে অবৈধভাবে পরিচালিত মেসার্স টু স্টার ব্রিকসের ব্যবস্থাপক।

পরিবেশ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের পরিচালক আব্দুল হালিম বলেন, দুপুরে অবৈধভাবে পরিচালিত মেসার্স টু স্টার ব্রিকসে অভিযান চালানো হয়। এ সময় ইটভাটার ব্যবস্থাপক ফরহাদকে আটক করা হয়।

ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালতে জিজ্ঞাসাবাদে তার অপরাধ স্বীকার করেন। এরপর ফরহাদকে ৬ মাসের কারাদণ্ড বা ২০ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা দিতে ব্যর্থ হওয়ায় বিকেলে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

আদালতের বেঞ্চ সহকারী সুকুমার দাস বলেন, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন অনুযায়ী লাইসেন্স ছাড়া ইট প্রস্তুত করার অপরাধে ব্যবস্থাপককে কারাদণ্ড এবং ব্রিকসের চিমনি ও করাতকল ভেঙে ফেলা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালে অবৈধ ইটভাটার ব্যবস্থাপক কারাগারে

আপডেট সময় : ০৫:০৯:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৩