সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করা হবে, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী” — অ্যাড. মো. শাহাদাৎ হোসেন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ বাবুগঞ্জের দুই মাদক কারবারি গ্রেপ্তার শাপলা চত্বরে হত্যাকান্ডের ঘটনায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ

রাজাপুরে চেয়ারম্যানের হুকুমে গাছ ব্যবসায়ীকে কুপিয়ে জখমের অভিযোগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৩২:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৩ ৫৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠির রাজাপুরে বড়ইয়া ইউপি চেয়ারম্যান সাহাবুদ্দীন সুরু মিয়ার হুকুমে হত্যার উদ্দেশ্যে এক গাছ ব্যবসায়ীকে এলোপাথ্যারি কুপিয়ে জখমের অভিযোগ পাওয়া গেছে।

বুধবার সকাল পৌনে ১০টার দিকে উপজেলার বড়ইয়া ইউনিয়নের নিজামিয়া বাজারে এ ঘটনা ঘটে। গাছ ব্যবসায়ীর নাম মো. আওলাদ হোসেন। সে নিজামিয়া বাজার সংলগ্ন মৃত আলফাজ উদ্দিন হাওলাদারের ছেলে।

আহত আওলাদের স্ত্রী ফজিলা বেগম জানায়, বড়ইয়া ইউপি চেয়ারম্যান সাহাবুদ্দীন সুরু মিয়ার হুকুমে তার ছেলে সাব্বির তাদের বাহিনী নিয়ে দীর্ঘদিন থেকে আওলাদের কাছে চাঁদা দাবী করে আসছিলেন। চাঁদার টাকা না পেয়ে ঘটনার দিন বুধবার সকাল পৌনে ১০টার দিকে নিজামিয়া বাজারে দোকানে চা পান করার সময় সাব্বির তার বাহীনি নিয়ে দেশীও অস্ত্র সজ্জিত হয়ে বাজার ঘেরাও করে আওলাদকে এলোপাথ্যারি কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে ফেলে রেখে যায়।

আওলাদের স্ত্রী আরো জানান, হামলাকারীরা ক্ষমতাশালী হওয়ায় তারা পুরো ইউনিয়নকে জিম্মি করে রেখেছে। তাদের ভয়ে ইউনিয়নের সবাই আতংকিত। আওলাদ সাবেক ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলামের সমর্থক হওয়ায় শাহাবউদ্দিন সরু মিয়া তার প্রতি আগে থেকেই ক্ষিপ্ত, বিরক্ত ও নাখোশ ছিলেন। এর আগেও সুরু মিয়া এক লাখ টাকায় লোক ভাড়া করে আওলাদকে হত্যার চেষ্টা করেছিল।

হামলার পরে স্থানীয় লোকজন আওলাদকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে অবস্থার অবনতি দেখে কর্মরত চিকিৎসক তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে। আওলাদের শরীরে মাথাসহ জখমী স্থানে শতাধিক সেলাই করা হয়েছে। কোপের কারনে ডান হাত ভেঙ্গে গেছে। রাতেই জরুরী ভাবে তাকে ঢাকায় পঙ্গুতে পাঠানো হয়েছে। প্রচুর রক্তক্ষরনের কারনে আওলাদের অবস্থা আশংকাজনক হওয়ায় জরুরী ভিত্তিতে তাকে রক্ত দেয়া হয়েছে।

এ ব্যাপারে শাহাবউদ্দিন সরু মিয়া তার বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে জানান, আমার পুত্র ঘটনাস্থলে ছিলনা। আমি হামলার জন্য নির্দেশ দেইনি। আওলাদ ভালো না। মুন্নাসহ একদল লোকজন আওলাদকে কুপিয়েছে।

রাজাপুর থানা অফিসার ইনচার্জ এর চলতি দায়িত্বে থাকা সঞ্জিব কুমার পাহলান বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পায়নি। অভিযোগ পেলে তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রাজাপুরে চেয়ারম্যানের হুকুমে গাছ ব্যবসায়ীকে কুপিয়ে জখমের অভিযোগ

আপডেট সময় : ০৭:৩২:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৩