সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু অভাবের সংসারে অসমাপ্ত ঘর, রেহানার পাশে হারুন মোল্লা ফাউন্ডেশন। বাবুগঞ্জে সালিশ বৈঠকে হামলার অভিযোগ, আহত একই পরিবারের ৩ কাঠালিয়ায় কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা অনুষ্ঠিত ঘোড়াঘাটে মাদক সেবলের বিস্তার ৬ মাদক সেবীর কারাদন্ড উদ্বিগ্ন এলাকাবাসী

বরিশালে বিধবা মাকে নির্যাতনকারী দুই ছেলে গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০২:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৩ ৭৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শামীম আহমেদ ॥ ছেলে এবং তাদের স্ত্রীদের নির্মম নির্যাতনের শিকার হয়ে আহত হওয়া বিধবা মায়ের দায়ের করা মামলায় দুই ছেলেকে গ্রেপ্তার করেছে বরিশালের আগৈলঝাড়া থানা পুলিশ। বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

মামলার বরাত দিয়ে থানার ওসি (তদন্ত) মাজহারুল ইসলাম জানান, উপজেলার জোপারপাড় গ্রামের সুরেশ রায়ের বিধবা স্ত্রী সুশীলা রায়কে (৬৫) দীর্ঘদিন থেকে তার দুই ছেলে শংকর ও ঝন্টু রায় কোন ভরণ পোষণ দেয়নি।

ফলে বিধবা সুশীলা তার ছোট ছেলে কাঠমিস্ত্রি মন্টুর সাথে বসবাস করে আসছিলেন। ভরণ পোষণ না দিলেও শংকর ও ঝন্টু তার বিধবা মায়ের কাছ থেকে কৌশলে ৫০ হাজার টাকা ধার নেয়। ওই টাকা চাওয়ায় শংকর, ঝন্টু ও তাদের স্ত্রীরা বিধবা সুশীলাকে প্রায়ই মারধর করে আসছিলো।

তারই ধারাবাহিকতায় গত ৩ ফেব্রুয়ারি শংকর, ঝন্টু ও একইবাড়ির তুষার রায়সহ অন্যান্য আসামীরা অমানুষিক নির্যাতন চালিয়ে বৃদ্ধা সুশীলাকে রক্তাক্ত জখম করে। মুমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় বৃদ্ধা সুশীলা রায় বাদী হয়ে নির্যাতনকারী ছেলে, তাদের দুই স্ত্রী, ভাসুরের ছেলেসহ সাত জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ওই মামলায় বুধবার দিবাগত রাতে অভিযান চালিয়ে নির্যাতনকারী ছেলে শংকর রায় ও ঝন্টু রায়কে গ্রেপ্তার করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালে বিধবা মাকে নির্যাতনকারী দুই ছেলে গ্রেপ্তার

আপডেট সময় : ০৬:০২:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৩