সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করা হবে, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী” — অ্যাড. মো. শাহাদাৎ হোসেন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ বাবুগঞ্জের দুই মাদক কারবারি গ্রেপ্তার শাপলা চত্বরে হত্যাকান্ডের ঘটনায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ

২০৪১ সালে এ দেশ হবে স্মার্ট বাংলাদেশ: স্পিকার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০৮:১৯ অপরাহ্ন, বুধবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৩ ৬৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, ২০৪১ সালের বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ। সেই লক্ষ্য বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিকনির্দেশনা দিচ্ছেন। তরুণ প্রজন্মকে যদি বিশ্বের সঙ্গে যুক্ত রাখতে চাই, তাহলে অবশ্যই তাদের স্মার্ট হিসেবে গড়ে তুলতে হবে।
আজ বুধবার নিজ নির্বাচনী এলাকা পীরগঞ্জ উপজেলার কাদিরাবাদ উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত উপকারভোগীদের মাঝে সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শাহিদুল ইসলাম পিন্টুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পৌর মেয়র তাজিমুল ইসলাম শামীমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন রংপুর জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন, উপজেলা ভাইস চেয়ারম্যান শফিউর রহমান মন্ডল মিলন, অতিরিক্ত পুলিশ সুপার রাজিয়া সুলতানা, ইউএনও বিরোদা রানী রায় প্রমুখ।

শিরীন শারমিন চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৮ সালে ডিজিটাল বাংলাদেশের কথা বলেছিলেন। বাংলাদেশ এখন ডিজিটাল। ২০২১ সালের রূপকল্পের অনেক আগেই আমরা তা বাস্তবায়নে সক্ষম হয়েছি।

এর আগে স্পিকার মদনখালি ইউনিয়নের কাদিরাবাদ আশ্রয়ন প্রকল্প পরিদর্শন করেন। পরে কাদিরাবাদ উচ্চবিদ্যালয় মাঠে শতাধিক কম্বল, মদনখালি ইউনিয়নের উপকারভোগীদের মাঝে ৫০টি বাইসাইকেল, ১১টি সেলাই মেশিন, ১০টি স্প্রে মেশিন এবং ১০টি হুইল চেয়ার বিতরণ করেন।

এরপর একই ইউনিয়নের জাফরপাড়া উপস্বাস্থ্য কেন্দ্র পরিদর্শনের পর উপজেলা পরিষদ চত্বরে ‘অদম্য অগ্রযাত্রার বাংলাদেশ টেরাকোটা’ উদ্বোধন করেন তিনি। বিকেলে উপকারভোগীদের মাঝে স্বেচ্ছাধীন তহবিলের চেক বিতরণ ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন স্পিকার।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

২০৪১ সালে এ দেশ হবে স্মার্ট বাংলাদেশ: স্পিকার

আপডেট সময় : ০৩:০৮:১৯ অপরাহ্ন, বুধবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৩