মাদক মামলায় তিন রোহিঙ্গার ১৫ বছর করে কারাদণ্ড
- আপডেট সময় : ০৪:৩৪:০৯ অপরাহ্ন, বুধবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৩ ৫৫ বার পড়া হয়েছে

আজকের ক্রাইম ডেক্স
কক্সবাজারের টেকনাফে মাদক মামলায় তিন রোহিঙ্গাসহ চারজনের ১৫ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের দুই লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার দুপুরে কক্সবাজার সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাঈল আসামিদের উপস্থিতিতে এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত রোহিঙ্গারা হলো হাফিজ উল্লাহ, মোহাম্মদ জামিল ও বদি আলম। তাদের সঙ্গে ভোলার চরফ্যাসনের দৌলতপুরের মোহাম্মদ আলীকেও সাজা দেওয়া হয়েছে।
আদালতে আসামিদের পক্ষে সাঈদ হোসেন, মোহাম্মদ আলী ও মইনুল আমিন মামলা পরিচালনা করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন পিপি ফরিদুল আলম।
পরে ফরিদুল আলম জানান, ২০১৭ সালের ২৬ সেপ্টেম্বর টেকনাফের দক্ষিণ লম্বরী ঘাট থেকে আট লাখ পিস ইয়াবাসহ চারজনকে আটক করে র্যাব। পরে তাদের বিরুদ্ধে মামলা করেন টেকনাফ অস্থায়ী ক্যাম্পের ডিএডি নাজমুল হুদা। ২০১৯ সালের ৯ মে এ মামলায় আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।


























