সংবাদ শিরোনাম ::
আগৈলঝাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় সাজিদ ফকির হাসপাতালে ভর্তি
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৩:৫২:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৩ ১০২ বার পড়া হয়েছে

বি এম মনির হোসেনঃ-
বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাইপাস সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় একজনকে আশংকাজনক অবস্থায় হাসপাতালে ভর্তিকরা হয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, স্থানীয় বাজারের ব্যবসায়ি ফুল্লশ্রী গ্রামের সেলিম ফকিরের ছেলে সাজিদ ফকির (২১) মঙ্গলবার সকালে ফুল্লশ্রী বাইপাস মোড়ে নিজের মোটরসাইকেল ঘুরাতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাশের গাছের সাথে আছড়ে পরে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে আশংকাজনক অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।


























