সংবাদ শিরোনাম ::
বিরামপুরে জমি নিয়ে বিরোধের অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রান্তিক মানুষকে বিনা সুদে গরু দেওয়া হবে মন্ত্রী ডা. জাহিদ হোসেন গোপালগঞ্জে নিষিদ্ধ আ.লীগের লকডাউন ঘিরে উদ্বেগ-উৎকণ্ঠা, নিরাপত্তায় ৫৫ প্লাটুন বিজিবি জীবননগরে মাটিভর্তি লাটাহাম্বারের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু বানারীপাড়ায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার কালকিনিতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, শতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে গ্রামবাসীর বাধা, অভিযান শেষ না করেই ফিরল পুলিশ বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন বাবুগঞ্জের রহমতপুরে ৩ হাজার ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার উজিরপুরে বাস -মোটরবাইক মূখোমূখি সংঘর্ষে বৃদ্ধ নিহত

বরিশালে ১মন গাঁজা ও বিদেশী বিয়ার উদ্ধার,আটক-৩

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪১:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৩ ১১১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স ॥ বরিশালের বাবুগঞ্জে ঢাকা-বরিশাল মহাসড়কের নতুন হাট স্টেশনে মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের পৃথক অভিযানে মাদকদ্রব্যের বিশাল দুটি চালান উদ্ধার করা হয়েছে।
এসময় ৪০ কেজি গাঁজা ও ৮৫০ পিচ বেলজিয়ামের বিয়ার উদ্ধার করা হয়েছে।

১৩ ফেব্রুয়ারী দিবাগত আড়াইটার দিকে এ অভিযান পরিচালনা করা হয়। বিষয়টি নিশ্চিত করে বরিশাল মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের এস আই ইশতিয়াক হোসেন ইশতি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সহকারী পরিচালক এনায়েত হোসেন এর নেতৃত্বে বরিশালের বাবুগঞ্জ নতুনহাট এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কের উপর গাড়ি তল্লাশি করে ৪০ কেজি গাঁজাসহ ১টি ট্রাক ও ৮৫০ বোতল বিয়ারসহ ১টি প্রাইভেট কার জব্দ করা হয়। এসময় গাঁজাসহ ২ জন ও বিয়ারসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন বরিশাল কাউনিয়া থানা এলাকার কাউনিয়া প্রথম গল্লির মৃত ফারুখ গাজীর ছেলে সাইফুল গাজী(৩০), মতাশার এলাকার খলিল মোল্লার ছেলে রহমান মোল্লা(২২) ও বিয়ারসহ গ্রেফতার হয় নারায়নগঞ্জ জেলার রুপগঞ্জ উপজেলার চনপারা এলাকার আব্দুল হাই এর ছেলে আরিফুল ইসলাম (৩৯)।

মাদক নিয়ন্ত্রন অধিদপ্তর সূত্রে জানাযায়, চালান দুটি সড়ক পথে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে আনা হয়েছে। এঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুইটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালে ১মন গাঁজা ও বিদেশী বিয়ার উদ্ধার,আটক-৩

আপডেট সময় : ১১:৪১:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৩