সংবাদ শিরোনাম ::
বিরামপুরে জমি নিয়ে বিরোধের অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রান্তিক মানুষকে বিনা সুদে গরু দেওয়া হবে মন্ত্রী ডা. জাহিদ হোসেন গোপালগঞ্জে নিষিদ্ধ আ.লীগের লকডাউন ঘিরে উদ্বেগ-উৎকণ্ঠা, নিরাপত্তায় ৫৫ প্লাটুন বিজিবি জীবননগরে মাটিভর্তি লাটাহাম্বারের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু বানারীপাড়ায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার কালকিনিতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, শতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে গ্রামবাসীর বাধা, অভিযান শেষ না করেই ফিরল পুলিশ বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন বাবুগঞ্জের রহমতপুরে ৩ হাজার ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার উজিরপুরে বাস -মোটরবাইক মূখোমূখি সংঘর্ষে বৃদ্ধ নিহত

বরিশালে হারিয়ে যাওয়া২১ মোবাইল ফোন উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৪:০৮ পূর্বাহ্ন, সোমবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৩ ১০৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স ॥ বরিশালে হারিয়ে যাওয়া ২১টি মোবাইল ফোন উদ্ধার করেছে জেলা পুলিশ। ইতোমধ্যে ওই ফোনগুলো মালিকদের কাছে ফেরত দেওয়া হয়েছে।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে বরিশাল জেলা পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনে এ তথ‌্য জানান পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম।
এ সময় তিনি বলেন, গত ডিসেম্বর ও জানুয়ারির মধ্যে বরিশাল জেলায় বিভিন্ন থানায় যেসব মোবাইল ফোন হারিয়ে যাওয়ার জিডি হয়েছে, তার মধ্যে ২১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। সাধারণত থার্ডপার্টির মাধ্যমে এসব ফোন উদ্ধার করা হয়েছে।

পুলিশ সুপার সাংবাদিকদের প্রশ্নোত্তরে বলেন, এ নিয়ে গত এক বছরের মধ্যে আমরা ৭২টি মোবাইল ফোন উদ্ধার করতে সক্ষম হয়েছি। সাধারণত প্রতি মাসে প্রতিটি থানায় ১০ থেকে ১৫টি মোবাইল হারিয়ে যাওয়ার জিডি হয়ে থাকে।

মোবাইল পেয়ে খুশি বাকেরগঞ্জের শিউলী আক্তার জানান, তিনি মোবাইল ফেরত পাবেন এ রকম আশা ছিল না। এই মোবাইল ফোন ফেরত পেয়ে তিনি খুশী। এদিকে চুরি যাওয়া অধিকাংশ মোবাইল ফোনই বিভিন্ন ফেসবুক গ্রুপ ও অনলাইন সাইটের মাধ্যমে হাতবদল হয় বলে দাবি পুলিশের আইসিটি বিভাগের পুলিশ টিমের সদস্যদের।

উন্নত প্রযুক্তি ব্যবহার করে দেশের বিভিন্ন জেলা থেকে মোবাইল ফোনগুলো উদ্বোধন করা হয়েছে বলে জানান বরিশাল জেলার অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসাইন। কেউ যদি পুরাতন মোবাইল ফোন কিনেন, তাহলে তা ব‌্যবহারে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালে হারিয়ে যাওয়া২১ মোবাইল ফোন উদ্ধার

আপডেট সময় : ০৯:৩৪:০৮ পূর্বাহ্ন, সোমবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৩