সংবাদ শিরোনাম ::
ভান্ডারিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান ও কমিউনিটি সভা অনুষ্ঠিত মাথায় পিস্তল ঠেকিয়েও দমানো যায়নি, এবার সাংবাদিক আসলামকে মাদক মামলায় ফাঁসানোর ছক! বাবুগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করা হবে, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী” — অ্যাড. মো. শাহাদাৎ হোসেন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ বাবুগঞ্জের দুই মাদক কারবারি গ্রেপ্তার শাপলা চত্বরে হত্যাকান্ডের ঘটনায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫

বরিশালে চিকিৎসা নিতে গিয়ে যৌন হয়রানির শিকার শিক্ষার্থী, কর্মচারী বরখাস্ত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:১৫:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ ফেব্রুয়ারী ২০২৩ ৭৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স॥ বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে যাওয়া নার্সিং কলেজের শিক্ষার্থীকে যৌন হয়রানির ঘটনায় চতুর্থ শ্রেণির এক কর্মচারীকে স্থায়ীভাবে বরখাস্ত করা হয়েছে।

বরখাস্ত হওয়া ইফাদ সেরনিয়াবাত হাসপাতালের মেডিসিন ওয়ার্ডের বহির্বিভাগে দায়িত্বরত ছিলেন। তদন্তে কমিটির সুপারিশের ভিত্তিতে বৃহস্পতিবার (০৯ ফেব্রুয়ারি) তাকে বরখাস্ত করা হয়।

হাসপাতালের পরিচালক ডা. এইচএম সাইফুল ইসলাম বলেন, ‌তদন্ত কমিটির প্রধান হাসপাতালের সহকারী পরিচালক ডা. মনিরুজ্জামান শাহীন এবং সদস্য সচিব হাসপাতালের মেডিসিন বিভাগের আবাসিক অফিসার মানবেন্দ্র সরকার ও সদস্য সিনিয়র স্টোর অফিসার ডা. নুরুন্নবী তুহিনের প্রতিবেদনের ভিত্তিতে ইফাদকে স্থায়ীভাবে বরখাস্ত করা হয়েছে।

পরিচালক আরও বলেন, ‘এক মাস আগে নিয়োগ পেয়েছিল ইফাদ। তার স্থলে নতুন একজনকে নিয়োগ দেওয়া হবে।’

গত ৬ ফেব্রুয়ারি হাসপাতালের মেডিসিন বিভাগের চিকিৎসক তিলোত্তমা শারমীনের কক্ষে চিকিৎসার জন্য যান বরিশাল সরকারি নার্সিং কলেজের এক শিক্ষার্থী। ওই শিক্ষার্থী গুরুতর অসুস্থের কথা জানিয়ে সিরিয়াল ছেড়ে আগে চিকিৎসকের কাছে যেতে চাইলে ইফাদের সঙ্গে বাগবিতণ্ডা হয়।

একপর্যায়ে ইফাদ শিক্ষার্থীকে যৌন হয়রানি করেন। খবর পেয়ে সহপাঠীরা ইফাদের বিচার চেয়ে পরিচালকের কক্ষের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। পরে ইফাদকে সাময়িক বরখাস্ত এবং তদন্ত কমিটি করা হলে কলেজে ফিরে যান ভুক্তভোগী শিক্ষার্থীর সহপাঠীরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালে চিকিৎসা নিতে গিয়ে যৌন হয়রানির শিকার শিক্ষার্থী, কর্মচারী বরখাস্ত

আপডেট সময় : ০৭:১৫:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ ফেব্রুয়ারী ২০২৩