সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু অভাবের সংসারে অসমাপ্ত ঘর, রেহানার পাশে হারুন মোল্লা ফাউন্ডেশন। বাবুগঞ্জে সালিশ বৈঠকে হামলার অভিযোগ, আহত একই পরিবারের ৩ কাঠালিয়ায় কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা অনুষ্ঠিত ঘোড়াঘাটে মাদক সেবলের বিস্তার ৬ মাদক সেবীর কারাদন্ড উদ্বিগ্ন এলাকাবাসী

মেয়রের বিরুদ্ধে দূর্নিতী ও অর্থ পাচারের তদন্তে লালমোহনে দুদক’র অনুসন্ধানকারী কর্মকর্তা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২৩:০৪ অপরাহ্ন, বুধবার, ৮ ফেব্রুয়ারী ২০২৩ ১০৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স॥ ভোলার লালমোহন পৌরসভার মেয়র এমদাদুল ইসলাম তুহিনের বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগ তদন্তে করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার সকালে তদন্তের অংশ হিসেবে পৌরসভার ৬নং ওয়ার্ডস্থ পৌর কবরস্থান, পৌর শ্মশান ও পৌরসভার কমিউনিটি সেন্টার পরিদর্শন করেন
দুদক বরিশাল সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ও অনুসন্ধানকারী কর্মকর্তা রাজ কুমার সাহা।

অনুসন্ধানকালে এ কর্মকর্তার কাছে পৌর মেয়রের বিরুদ্ধে ঘরে নেমপ্লেট না বসিয়ে অর্থ হাতিয়ে নেয়াসহ আরও নানা অভিযোগ তুলে ধরেন স্থানীয় বাসিন্দারা।
এর আগে ২০২১ সালের ৪ জানুয়ারি ভোলার বিশেষ জজ আদালতে মেয়র তুহিনের বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার করে সরকারি অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগে মামলা করেন পৌরসভার বাসিন্দা শফিকুল ইসলাম বাদল। ওই দিন বরিশালে দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের উপ পরিচালককে অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছিলেন আদালত।

দুদক’র সহকারী পরিচালক ও অনুসন্ধানকারী কর্মকর্তা রাজ কুমার সাহা বলেন, পৌরসভার মেয়র এমদাদুল ইসলাম তুহিনের বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগের প্রেক্ষিতে বিভিন্ন স্থান পরিদর্শন করা হচ্ছে। তদন্ত কার্যক্রম চলমান আছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মেয়রের বিরুদ্ধে দূর্নিতী ও অর্থ পাচারের তদন্তে লালমোহনে দুদক’র অনুসন্ধানকারী কর্মকর্তা

আপডেট সময় : ০৪:২৩:০৪ অপরাহ্ন, বুধবার, ৮ ফেব্রুয়ারী ২০২৩