সংবাদ শিরোনাম ::
বিরামপুরে জমি নিয়ে বিরোধের অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রান্তিক মানুষকে বিনা সুদে গরু দেওয়া হবে মন্ত্রী ডা. জাহিদ হোসেন গোপালগঞ্জে নিষিদ্ধ আ.লীগের লকডাউন ঘিরে উদ্বেগ-উৎকণ্ঠা, নিরাপত্তায় ৫৫ প্লাটুন বিজিবি জীবননগরে মাটিভর্তি লাটাহাম্বারের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু বানারীপাড়ায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার কালকিনিতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, শতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে গ্রামবাসীর বাধা, অভিযান শেষ না করেই ফিরল পুলিশ বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন বাবুগঞ্জের রহমতপুরে ৩ হাজার ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার উজিরপুরে বাস -মোটরবাইক মূখোমূখি সংঘর্ষে বৃদ্ধ নিহত

ঘোড়াঘাটে ট্রাক প্রাইভেট কার মুখোমুখি সংঘর্ষে,২ জন আহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৪:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী ২০২৩ ১৩১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহতাব উদ্দিন আল মাহমুদ, (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাক ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে শ্বশুর শাশুড়ী আহত হয়েছে। আহতদের মধ্যে শ্বশুরের অবস্থা গুরুতর হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। দিনাজপুরÑঘোড়াঘাট আঞ্চলিক মহা সড়কের নুরজাহানপুর এলাকায় ৬ ফেব্রুয়ারী সোমবার সন্ধ্যা ৭টায় এ দূর্ঘটনা ঘটে।
সরেজমিনে গিয়ে জানাযায়, ৬ ফেব্রুয়ারী সোমবার সন্ধ্যা ৭টায় ঢাকা থেকে নিজ প্রাইভেট কারে চালক জামাই পলাশ তার শ্বশুর শাশুড়িকে নিয়ে শশুর বাড়ি সৈয়দপুর যাচ্ছিলেন। নূরজাহানপুর নামক স্থানে পৌছালে পঞ্চগড় থেকে আসা বিপরীত মূখী আলু বোঝাই ট্রাকের সাথে প্রাইভেট কারটি ধাক্কা দেয়।এতে প্রাইভেট কারের সামনে বসা শ্বশুর ও শাশুড়ি আহত হয়। দূর্ঘটনায় প্রাইভেট কারের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। আহতরা নীলফামারী সৈয়দপুর উপজেলা সদরের মৃত শেখ সামাদের ছেলে শেখ মারুফ (৬৫)। অপর জন শেখ মারুফের স্ত্রী শাহিনা বেগম(৫২)।
থানা পুলিশ তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে শাশুড়িকে দেন এবং গুরুতর আহত শ্বশুরকে রংপুর মেডিকেল কলেজে হাসপাতালে প্রেরণ করেন।
বিষয়টি নিশ্চিত করে ওসি আবু হাসান কবির জানান,আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে।গাড়ি দু’টি নিজেদের হেফাজতে রয়েছে।পরবর্তীতে আইন অনুযায়ী যথাযথ কার্যক্রম পরিচালনা করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঘোড়াঘাটে ট্রাক প্রাইভেট কার মুখোমুখি সংঘর্ষে,২ জন আহত

আপডেট সময় : ০৯:৫৪:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী ২০২৩