সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার

অনিয়মের বেড়াজালে বরিশাল বিভাগীয় পাসপোর্ট অফিস

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৭:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ৬ ফেব্রুয়ারী ২০২৩ ৯১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক: বরিশাল বিভাগীয় পাসপোর্ট অফিসে যেন অনিয়মই নিয়ম হয়ে দাঁড়িয়েছে। এখানে টাকা ও দালাল ছাড়া কোনো কাজ হয় না বলে অভিযোগ সেবাগ্রহীতাদের। সম্প্রতি এসবের প্রমাণও মিলেছে অনুসন্ধানে।

টাকা ছাড়া পাসপোর্ট অফিসে ফাইল নড়ে না এমন অভিযোগের প্রমাণ খুঁজতে ছদ্মবেশে বরিশাল বিভাগীয় পাসপোর্ট অফিসের সামনে হাজির হয় সময়ের টিম। কিছুক্ষণ অপেক্ষা করতেই রাজ ট্রাভেলস নামের এক দোকানের সহযোগী শহিদুল ইসলাম জানান, কোনোরকম ভোগান্তি ছাড়াই পাসপোর্ট করে দিতে পারবেন তিনি।

পরে পাসপোর্ট অফিসের বিপরীতে ফিশারি রোডের এক দোকানে গেলে কম্পিউটার অপারেটর ইয়াসিন জানান, ১০ বছরের একটি পাসপোর্ট করতে ৮ হাজার ও ৫ বছরের একটি পাসপোর্ট করতে নেয়া হয় ৬ হাজার টাকা। মাত্র ৩০ মিনিটেই ফিঙ্গারসহ সবকিছু করে দেয়ার নিশ্চয়তাও দেন তিনি।

এরপর গণমাধ্যমকর্মী পরিচয়ে হাজির হলে পুরো বিষয়টি অস্বীকার করেন তারা। শহিদুল বলেন, ‘আমি শুধু আপনাকে অনলাইনে আবেদনের কথা বলেছি। আর কিছুই বলিনি। আর ইয়াসিন বলেন, আমার পাসপোর্ট অফিসে কোনো লোক নেই। আমরা আবেদন করা ছাড়া আর কোনো কাজ করি না।’

শুধু শহিদুল ও ইয়াসিনের দোকানটিই নয়। পাসপোর্ট অফিসকে ঘিরে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে অর্ধশত কম্পিউটারের দোকান। দোকানদাররা জানান, টাকার বিনিময়ে পাসপোর্ট গ্রহীতাদের সেবা দিয়ে থাকেন তারা।

বরিশাল পাসপোর্ট অফিসে ঘুষ ছাড়া সেবা মেলে না বলে অভিযোগ ভুক্তভোগীদের। রহিম নামে এক ভুক্তভোগী বলেন, আমরা অনেকটাই দিশেহারা হয়ে যাই পাসপোর্ট অফিসে আসলে। এখানে অনিয়মটাই নিয়ম।

মাওলাদ নামে অপর এক ভুক্তভোগী বলেন, টাকা দিলে সব হয় এখানে। চেয়ারম্যান সার্টিফিকেটও লাগে না।

তবে সদ্য যোগদান করা বিভাগীয় পাসপোর্ট অফিসের প্রধান আবু নোমান মো. জাকির হোসেন প্রতিশ্রুতি দিয়ে জানান, তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেবেন তিনি। এ ছাড়া দুর্নীতির বিরুদ্ধে তিনি জিরো টলারেন্স বলে দাবি করেন।

৫ বছর মেয়াদি পাসপোর্টে সরকারি ফি ৪ হাজার ২৫ টাকা, তবে দালালচক্র নেয় ৬ থেকে ৭ হাজার টাকা আর ১০ বছর মেয়াদিতে ৫ হাজার ৭৫০ হলেও হাতিয়ে নেয়া হয় ৮ থেকে ৯ হাজার টাকা। বরিশাল বিভাগে মোট ৬টি জেলা রয়েছে। প্রতিদিন গড়ে ১ হাজার মানুষ এই পাসপোর্ট অফিসে সেবা নিতে আসেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

অনিয়মের বেড়াজালে বরিশাল বিভাগীয় পাসপোর্ট অফিস

আপডেট সময় : ০৯:৩৭:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ৬ ফেব্রুয়ারী ২০২৩