সংবাদ শিরোনাম ::
উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে মারধর ও জিম্মি করে লুটপাট, থানায় অভিযোগ বাবুগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেপ্তার দর্শনা সীমান্তের ওপারে যাওয়ার পথে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু

শেবাচিম হাসপাতালে নার্সিং শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪৩:১৮ অপরাহ্ন, সোমবার, ৬ ফেব্রুয়ারী ২০২৩ ৭৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স ॥ বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালের চতুর্থ শ্রেণির কর্মচারীর বিরুদ্ধে নার্সিংয়ের এক ছাত্রীর সঙ্গে অসদাচরণের অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে আজ সোমবার দুপুরে বিক্ষোভ করেছেন নার্সিংয়ের শিক্ষার্থীরা। সকাল সাড়ে ১০টার দিকে নার্সিংয়ের এক ছাত্রী চিকিৎসার জন্য মেডিসিন বিভাগে গেলে তাঁর সঙ্গ অসদাচরণ এবং শ্লীলতাহানি করেন হাসপাতালের চতুর্থ শ্রেণির কর্মচারী ইফাত সন্যামত। এর প্রতিবাদে জরুরি বিভাগের সামনে বিক্ষোভ করেন নার্সিং শিক্ষার্থীরা। ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষ ওই কর্মচারীকে সাময়িক বরখাস্তের পাশাপাশি ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে।

ঘটনার শিকার নার্সিং ছাত্রী বলেন, ‘আমি মেডিসিন বিভাগে গিয়ে ডাক্তার দেখানোর জন্য এন্ট্রি করতে চাইলে কর্মচারী ইফাত গড়িমসি করেন। তিনি বলেন আপনারা তো রোগ দেখাতে আসেন না, ওষুধ নিতে আসেন। পরে উনি আমার গায়ে হাত দেন এবং আইডি কার্ডের ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন।’

অভিযুক্ত চতুর্থ শ্রেণির কর্মচারী ইফাত সন্যামত সটকে পড়ায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি।’

নার্সিং শিক্ষার্থীদের অভিযোগ, তাঁদের দ্বিতীয় বর্ষের এক ছাত্রী হাসপাতালের বহি:বিভাগে চিকিৎসা নিতে যায়। কিন্তু সেখানে কর্তব্যরত কর্মচারী ইফাত ওই ছাত্রীর এন্ট্রি নিতে অপারগতা প্রকাশ করে। কিছুক্ষণ ঘোরাঘুরির পর ইউনিফর্ম পরিহিত ওই ছাত্রী জানতে চান কেন এন্ট্রি নেবেন না। জবাবে কর্মচারী জানায় আপনার তো ডাক্তার দেখাতে আসেন না, ফ্রি ওষুধ নিতে আসেন। এ সময় ঘটনার শিকার ছাত্রী তর্কে জড়ালে কর্মচারী ইফাত হিজাব ধরে টান দেয় এবং আইডি কার্ডের ছবি তুলে রাখে। ছাত্রীদের প্রশ্ন কেন আমরা হেনস্তার শিকার হব? কেন আমাদের সঙ্গে অসদাচরণে করা হবে? এ সময় ইফাতের বিচার দাবি করেন নার্সিং ছাত্র-ছাত্রীরা।

এব্যাপারে শেবাচিম হাসপাতালের পরিচালক সাইফুল ইসলাম বলেন, ‘নার্সিং শিক্ষার্থীদের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। এরই মধ্যে অভিযুক্ত ইফাত সন্যামতকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ঘটনায় ৩ সদস্যদের একটি কমিটি গঠন করা হয়েছে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শেবাচিম হাসপাতালে নার্সিং শিক্ষার্থীদের বিক্ষোভ

আপডেট সময় : ০৪:৪৩:১৮ অপরাহ্ন, সোমবার, ৬ ফেব্রুয়ারী ২০২৩