সংবাদ শিরোনাম ::
বরিশালে চিহ্নিত মাদক ব্যবসায়ী বেবি ফেন্সিডিলসহ গ্রেফতার
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৪:৩৭:৫৪ অপরাহ্ন, সোমবার, ৬ ফেব্রুয়ারী ২০২৩ ১১১ বার পড়া হয়েছে

আজকের ক্রাইম ডেক্স ॥ বরিশাল নগরীর ১৯ নং ওয়ার্ডস্থ নতুন বাজার আদি শ্মশান এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে চিহ্নিত নারী মাদক ব্যবসায়ী ও একাধিক মাদক মামলার আসামী মোছাম্মৎ বেবি বেগম এর বসত ঘর তল্লাশি চালিয়ে ১৫ বোতল ফেনসিডিল সহ তাকে আটক করেন।
আটকৃত বেবি ঐ এলাকার মোঃ হারুন অর রশিদের স্ত্রী। আজ সোমবার বিকেলে বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভাগীয় কার্যালয়ের সহকারি পরিচালক এনায়েত হোসেনের নেতৃত্বে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক সিদ্দিকুর রহমানসহ একটি টিম এই অভিযান পরিচালনা করেন।
আটককৃত বেবির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বাদী হয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন পরিদর্শক সিদ্দিকুর রহমান।


























