সংবাদ শিরোনাম ::
বিরামপুরে জমি নিয়ে বিরোধের অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রান্তিক মানুষকে বিনা সুদে গরু দেওয়া হবে মন্ত্রী ডা. জাহিদ হোসেন গোপালগঞ্জে নিষিদ্ধ আ.লীগের লকডাউন ঘিরে উদ্বেগ-উৎকণ্ঠা, নিরাপত্তায় ৫৫ প্লাটুন বিজিবি জীবননগরে মাটিভর্তি লাটাহাম্বারের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু বানারীপাড়ায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার কালকিনিতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, শতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে গ্রামবাসীর বাধা, অভিযান শেষ না করেই ফিরল পুলিশ বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন বাবুগঞ্জের রহমতপুরে ৩ হাজার ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার উজিরপুরে বাস -মোটরবাইক মূখোমূখি সংঘর্ষে বৃদ্ধ নিহত

শাহবাগ ফুল মার্কেটে হামলার ঘটনায় সাদেক মোল্লাসহ গ্রেফতার ৩ আসামী কারাগারে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২৮:৪৫ অপরাহ্ন, রবিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৩ ১৯৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জামাল কাড়াল। 

বাংলাদেশের পাইকারী ও খুচরা কাঁচা ফুলের প্রাচীণ বাজার হিসেবে পরিচিত শাহবাগ ফুল মার্কেটে গত শুক্রবার সন্ত্রাসী হামলার ঘটনায় ঘটেছে। এতে সাত জন আহত হয়েছে ঘটনাস্থল থেকে শাহবাগ থানা পুলিশ তিনজন হামলাকারীকে আটক করেছেন যারা হলেন সাদেকুর রহমান ওরফে সাদেক মোল্লা, সাব্বির ও রাব্বি। হামলাকারীদের মধ্যে বেশ কয়েকজন পুলিশি উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়েছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
জানা গেছে, শুক্রবার দুপুর ২টার সময় গ্রেফতারকৃত আসামীসহ অজ্ঞাতনামা আরো কয়েকজন সংঘবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র নিয়ে শাহবাগ ফুল মার্কেটের আনিকা পুস্প বিতানে লুটপাট ও সন্ত্রাসী কর্মকান্ড গঠিত করার উদ্দেশ্যে অতর্কিত হামলা চালায়। এ সময় ফুল মার্কেটে অবস্থিত আনিকা পুষ্প বিতানের পাশ্ববর্তী দোকানের ব্যবসায়ীরা হামলাকারীদের বাঁধা দিতে গেলে ফুল ব্যবসায়ী আবুল কালাম, আনোয়ার, জালাল, শামীম, সিফাত সহ আনিকা পুস্প বিতানের কর্মচারী নাজমুল ও রফিক হামলাকারী সন্ত্রাসীদের আঘাতে আহত হন এবং দোকানের ব্যপক ক্ষতিসাধন হয়।
আহতদের মধ্যে ফুল ব্যবাসায়ী জালালের মাথায় নয়টি সেলাই ও আনোয়ার হাতে গুরুতর আঘাত হয়ে চিকিৎসাধীন আছেন।
এই হামলার ঘটনায় আনিকা পুস্প বিতানের স্বত্বাধিকারী ফুল ব্যবসায়ী আবুল কালাম বাদী হয়ে ১০/১২ জনকে আসামী করে শাহবাগ থানায় মামলা দায়ের করেছেন, যার নং ০৮/৪৭। মামলায় আটককৃতদের গ্রেফতার দেখিয়ে শনিবার দুপুরে আসামীদের ঢাকা সিএমএম কোর্টে প্রেরণ করা হলে উক্ত কোর্টের ৭ম তলার ১৭নং এজলাস কক্ষের বিজ্ঞ ম্যজিস্ট্রেট আসামীদের জেল হাজত কারাগারে প্রেরণের নির্দেশ দেন। 
এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর মোহাম্মদ এর কাছে জানতে চাওয়া হলে তিনি জানান, ‘আসামীদের কোর্টে প্রেরণ করা হয়েছে। মামলা তদন্তনাধীন, তদন্ত করে প্রতিবেদন যথানিয়মে মামলার অগ্রগতির জন্য কোর্টে পেশ করা হবে সেই সাথে ঘটনার সাথে জড়িত অন্যদেরকেও খোঁজা হচ্ছে।
এমন ঘটনা যাতে আর না ঘটে সে বিষয়ে পুলিশ এলার্ট রয়েছে।’
উল্লেখ্য, অনুসন্ধানে জানা যায় ঘটনার মূল হোতা ও মামলার প্রধান আসামী মোঃ সাদেকুর রহমান ওরফে সাদেক মোল্লা নিজেও একজন ফুল ব্যবসায়ী এছাড়া তার রয়েছে আলাদা আয়ের উৎস্য। তার গ্রামের বাড়ী নারায়ণগঞ্জ জেলায়। সেই সুবাধে নারায়ণগঞ্জ জেলার একজন প্রভাবশালী সংসদ সদস্যের সাথে সখ্যতা রয়েছে বলে এবং সেই সাংসদের মিথ্যা পরিচয় ব্যবহার করে তিনি বেশ কিছুদিন যাবত শাহবাগ ফুল বাজার ও আশপাশের এলাকার সাধারণ মানুষের সাথে খারাপ আচরণ, ভয়ভীতি প্রদর্শন এবং প্রভাব বিস্তারের চেষ্টা করে আসছিলো। 
নারায়ণগঞ্জ জেলার সেই সংসদ সদস্যের সাথে মুঠোফোনে কথা হলে তিনি সাংবাদিকদের জানান, ‘সাদেকুর রহমান সাদেক মোল্লা নামের কাউকে আমি চিনিনা। আমার সাথে সখ্যতার কথা বলে কিংবা আমার নাম ভাঙ্গিয়ে কেউ যদি জনসাধারণের সাথে খারাপ আচরণ বা অপরাধ করে তাহলে তাকে থানায় সোপর্দ করবেন। আমি কখনোই অপরাধ ও অপরাধী কে পছন্দ করিনি, ভবিষ্যতেও করবো না।’
আরো জানা যায় সাদেকুর রহমান সাদেক মোল্লা দুই দশক আগে শাহবাগ এসেছিলেন জীবিকার তাগিদে। তখন তাকে অল্প টাকার পারিশ্রমিককে কাজ করতে হলেও এখন তার রয়েছে বিপুল সম্পদ, পেয়েছেন ক্ষমতাসীন দলের সহযোগী সংগঠনের একটির ঢাকা মহানগরের গুরুত্বপূর্ণ পদ। কিভাবে তার উঠে আসা এ বিষয়ে অনুসন্ধানী প্রতিবেদন আসছে পরবর্তী’তে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শাহবাগ ফুল মার্কেটে হামলার ঘটনায় সাদেক মোল্লাসহ গ্রেফতার ৩ আসামী কারাগারে

আপডেট সময় : ১২:২৮:৪৫ অপরাহ্ন, রবিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৩