সংবাদ শিরোনাম ::
বরিশালে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা, প্রশংসিত কাউনিয়া থানা পুলিশ ভান্ডারিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান ও কমিউনিটি সভা অনুষ্ঠিত মাথায় পিস্তল ঠেকিয়েও দমানো যায়নি, এবার সাংবাদিক আসলামকে মাদক মামলায় ফাঁসানোর ছক! বাবুগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করা হবে, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী” — অ্যাড. মো. শাহাদাৎ হোসেন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ বাবুগঞ্জের দুই মাদক কারবারি গ্রেপ্তার শাপলা চত্বরে হত্যাকান্ডের ঘটনায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা

পুলিশ কর্তৃক ছড়ানো ডাকাত আতঙ্কে নির্ঘুম রাত কাটলো জনসাধারণের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫১:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৩ ৬৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পুলিশ কর্তৃক ছড়ানো ডাকাত আতঙ্কে নির্ঘুম রাত কাটলো জনসাধারণের

ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠি জেলার রাজাপুর থানার পুলিশ কর্তৃক ছড়ানো ডাকাত আতঙ্কে নির্ঘুম রাত কাটলো জনসাধারণের। ডাকাত পরেছে এমন সংবাদে এলাকার মসজিদে সতর্কতামূলক মাইকিং করা হয়েছে। যার কারনে উপজেলা জুড়ে ডাকাত আতঙ্কে সবাই নির্ঘুম রাত কাটিয়েছে। শনিবার দিবাগত রাত ১১ টা থেকে উপজেলার ছয়টি ইউনিয়নে মসজিদে মসজিদে এমন মাইকিং করা হয়। যার কারনে এলাকার রাস্তায় রাস্তায় পাহাড়ায় নামে স্থানীয় লোকজন।

রাজাপুর থানা পুলিশ জানায়, শনিবার রাতে এ উপজেলার কোনও এক এলাকায় ডাকাতি হতে পারে এমন তথ্য গোয়েন্দা পুলিশের মাধ্যমে তারা জানতে পারে। সাথে সাথে পুলিশ টহল আরো জোরদার করে উপজেলা বাসীকে সতর্ক করতে পাশাপাশি ছয় ইউনিয়ন চেয়ারম্যানদেরও দায়িত্ব দেয়া হয়। ইউনিয়ন চেয়ারম্যানবৃন্দ স্ব স্ব ইউনিয়নের সকল মসজিদে সতর্কতামূলক মাইকিং করায়।

স্থানীয় হারুন, কাশেম, জব্বার, সাহেব আলী জানায়, এলাকায় ডাকাত ডুকেছে মসজিদের মাইকে হঠাৎ এমন মাইকিং শুনে প্রথমে বিষটি গুজব মনে হলেও স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে ফোনে কথা বলে বিষটি নিশ্চিত হয়ে আতঙ্কিত হয়ে পড়ি। পরে সারারাত আর ঘুমোতে পারিনি।

শুক্তগড় ইউপি চেয়ারম্যান বিউটি সিকদার জানান, শনিবার রাত ১১টার দিকে থানা পুলিশের কাছ থেকে মোবাইল ফোনে জানতে পারি এলাকায় ডাকাতি হতে পারে। তাই আমার ইউনিয়ন ডাকাত মুক্ত রাখতে সাথে সাথে ইউপি সদস্য, গ্রাম পুলিশ ও স্থানীয় যুব সমাজকে সাথে নিয়ে সারা রাত ইউনিয়ন জুড়ে পাহাড়ায় থাকি।

রাজাপুর থানা অফিসার ইনচার্জ পুলক চন্দ্র রায় বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাতে ছয় ইউনিয়নে পুলিশ টহল জোরদার করে স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে জনসাধারণকেও সতর্ক করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পুলিশ কর্তৃক ছড়ানো ডাকাত আতঙ্কে নির্ঘুম রাত কাটলো জনসাধারণের

আপডেট সময় : ০৯:৫১:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৩